ঢাকা ০৮:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল ঈশ্বরদীতে সারের ডিলার বাতিলের দাবীতে সংবাদ সম্মেলন,তদন্তের দাবী ঈশ্বরদীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু কাঁঠালিয়ায় ১০ হাজার মিটার অবৈধ জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস দুর্গাপূজায় যশোর জেলা বিএনপির ২৫ সদস্যের পর্যবেক্ষণ কমিটি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে নির্বাহী প্রকৌশলীদের লটারির মাধ্যমে বদলি-পদায়ন করা হচ্ছে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের দামুড়হুদায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত দিনাজপুরের বীরগঞ্জে বসতবাড়ি উচ্ছেদ করে পুকুর খনন রাজশাহী মহানগর যুবদলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ তাজমিন হত্যা: কথিত প্রেমিক রাজুকে কুমিল্লা পুলিশের কাছে হস্তান্তর

অস্ট্রেলিয়ায় এএফসি নারী এশিয়ান কাপ: নারী ফুটবল দলকে প্রতিমন্ত্রীর শুভেচ্ছা

বাংলার জনতা প্রতিবেদক
  • আপডেট সময় : ০২:১৪:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬ ২০৭ বার পড়া হয়েছে

আগামী ১–২১ মার্চ অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে এএফসি নারী এশিয়ান কাপ ফুটবল টুর্নামেন্ট।

ইতিহাসে প্রথমবারের মতো এশিয়ার এই সর্বোচ্চ আসরে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল। এ উপলক্ষে দলের খেলোয়াড়, কোচ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক।

এক শুভেচ্ছা বার্তায় প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের ক্রীড়াঙ্গনের ইতিহাসে এটি এক সোনালী অধ্যায়ের সূচনা। তিনি উল্লেখ করেন, অদম্য ইচ্ছাশক্তি ও কঠোর পরিশ্রমের মাধ্যমে দেশের মেয়েরা দক্ষিণ এশিয়ার গণ্ডি পেরিয়ে এখন এশিয়ার সেরা দলগুলোর মুখোমুখি হওয়ার যোগ্যতা অর্জন করেছে।

তিনি আরও বলেন, এটি কেবল নারী ফুটবলের উন্নয়ন নয়, বরং ক্রীড়াবান্ধব বাংলাদেশ গড়ার লক্ষ্যে নারীশক্তির অগ্রযাত্রার একটি অনন্য দৃষ্টান্ত। জয়-পরাজয়ের ঊর্ধ্বে থেকে লড়াকু মানসিকতা ও আত্মবিশ্বাসের মাধ্যমে বিশ্বদরবারে বাংলাদেশের মর্যাদা আরও উজ্জ্বল হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

প্রতিমন্ত্রী নারী ফুটবল দলের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করে বলেন, দেশের জন্য হৃদয়ের গভীর থেকে সর্বোচ্চ নৈপুণ্য দিয়ে খেলবে দল—এটাই জাতির প্রত্যাশা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

অস্ট্রেলিয়ায় এএফসি নারী এশিয়ান কাপ: নারী ফুটবল দলকে প্রতিমন্ত্রীর শুভেচ্ছা

আপডেট সময় : ০২:১৪:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬