সংবাদ শিরোনাম ::
আড়াইমাসেরও কমসময়ে সরিয়ে দেওয়া হলো পাবনার পুলিশ সুপারকে
নিউজ ডেক্সঃ
- আপডেট সময় : ০৫:৫৭:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ৪৫ বার পড়া হয়েছে
আড়াই মাসেরও কম সময়ের ব্যবধানে পাবনার পুলিশ সুপার (এসপি) মো. ছুফি উল্লাহকে বদলি করা হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই-২০২৬) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাঁকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়।

একই প্রজ্ঞাপনে পাবনার নতুন পুলিশ সুপার হিসেবে এন্টি টেররিজম ইউনিটের পুলিশ সুপার আবু আশ্রাফকে পদায়ন করা হয়েছে।
মো. ছুফি উল্লাহ চলতি বছরের ৭ মে পাবনার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ওই দিন সকালে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে যোগ দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার নেন। বিদায়ী পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদ তাকে স্বাগত জানান এবং জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও গার্ড অব অনার প্রদান করা হয়।















