ঢাকা ০৯:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খালেদা জিয়ার স্মরণে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন নেশার টাকা চেয়ে বাবা-মাকে মারধরে ছেলের বিরুদ্ধে মামলা কাহারোলে তথ্য চাওয়ায় দুই সাংবাদিককে অবরুদ্ধ, ইউএনও’র হস্তক্ষেপে উদ্ধার লালপুরে পুলিশ সদস্যসহ ইয়াবা নিয়ে গ্রেপ্তার ৩ ঈশ্বরদীতে আওয়ামী লীগের ‘গুপ্ত মিছিলের’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল জাকারিয়া পিন্টু ও সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে পাবনায় মানববন্ধন রাষ্ট্রপতির সঙ্গে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ, ষষ্ঠ সমাবর্তন জানুয়ারির শেষ সপ্তাহে পাবনায় ইয়াবাসহ দুই কারবারি আটক, কারাদণ্ড ৩ মাদকসেবীর সত্যের পক্ষে এক সাহসিক কলম যোদ্ধা : সায়েক এম রহমান  বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা শাখার মিলন মেলা ও পরিচিতি সভা অনুষ্ঠিত

আনোয়ারায় সাইনবোর্ড লাগানোকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলা, আদালতে মামলা! আসামীর ভাই ওসি হওয়াতে জিম্মি ভুক্তভোগী ও স্থানীয়রা

নিজস্ব প্রতিবেদক, আনোয়ারা
  • আপডেট সময় : ১২:২৭:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪ ২৬০ বার পড়া হয়েছে

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় মৌরশী জমিতে সাইনবোর্ড লাগানোকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ৩জন আহত হয়েছে।  এঘটনায় থানায় মামলা নিতে গড়িমসি করায় আদালতে মামলা দায়ের করেছেন ভুক্তভোগীরা। ভুক্তভোগীদের অভিযোগ তাদের ভাই একজন থানার ওসি হওয়াতে আমাদের ওপর বার বার হামলা করছে। স্থানীয়দেরকে জিম্মি করে রাখছে। এর মধ্যে ওই ওসির বিরুদ্ধে পুলিশ হেডকোয়াটার্সে অভিযোগ করা হয়েছে।

জানা যায়, গত ১৯ অক্টোবর চট্টগ্রাম চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে আহত মুহাম্মদ হাছন (৫২) বাদী হয়ে এই মামলা দায়ের করেন।

মামলার আসামিরা হলেন, আব্দুল্লাহ আল হারুন (৫৫), মো. ওসমান (৩০), মো.রাশেদুল আলম (২৮), মো. আলমগীর আজাদ (৬৮), মো. আব্দুল্লাহ আল মামুন (৫০), আব্দুল্লাহ আল মাহফুজ (৪৮)। তারা সবাই আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের চুন্নাপাড়ার বাসিন্দা। ঘটনায় আহতরা হলেন, বাদী মুহাম্মদ হাছন (৫২), আব্দুল হালিম (৫২), মো. মিজান (২৩)।

মামলার এজহার সূত্রে জানা যায়, গত ০৮ অক্টোবর সকালে বাদী মৌরশী জমিতে সাইনবোর্ড স্থাপন করেন। এর পরবর্তীতে সাইনবোর্ড স্থাপনকে কেন্দ্র করে আসামিরা বাদীর বাড়ির সামনে গালাগালি করে। একপর্যায়ে আসামিরা অস্ত্র-সস্ত্র নিয়ে হামলা করলে বাদীসহ ২জন গুরুতর আহত হয়।

মামলার বাদী মোহাম্মদ হাসান জানান, এর আগেও তারা বিভিন্ন সময় আমাদের ওপর হামলা মামলা করেছে। তাদের ভাই একজন পুলিশের ওসি। তার ইন্ধনে আমাদের ওপর এসব হামলা মামলা করছে। এবং স্থানীয় পুলিশকেও আমাদের ওপর ব্যবহার করতেছে। আমাদেরকে আঘাত করেছে মামলা নেইনি পুলিশ উল্টো থানায় আমাদের বিরুদ্ধে মামলা হয়েছে। পরে আমারা আদলতের দারস্থ হয়েছি। তারা আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগ পরিবার বলে আমাদের ওপর নানাভাবে হয়রানী করছে এখন তার ভাই ওসির প্রভাবে আমাদের ওপর হামলা করেছে।

বিষয়টি জানতে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনির হোসেনকে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ না করায় যোগাযোগ করা সম্ভব হয়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আনোয়ারায় সাইনবোর্ড লাগানোকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলা, আদালতে মামলা! আসামীর ভাই ওসি হওয়াতে জিম্মি ভুক্তভোগী ও স্থানীয়রা

আপডেট সময় : ১২:২৭:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪