ইসলামী আন্দোলন বাংলাদেশ জলঢাকা উপজেলা শাখার সদস্য সংগ্রহ কর্মসূচি অনুষ্ঠিত।
- আপডেট সময় : ০৯:৩০:০১ পূর্বাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০২৪ ৪৩০ বার পড়া হয়েছে
সারাদেশের ন্যায় নীলফামারীর জলঢাকায় ইসলামের পুর্ণাঙ্গ আদর্শের দাওয়াত ঘরে ঘরে পৌঁছে দিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ সদস্য সংগ্রহ কর্মসূচি আনুষ্ঠানিকভাবে শুরু করেছেন।
রবিবার (২০ অক্টোবর) সারাদিন ব্যাপী আদর্শপাড়া নিজ অফিস কার্যালয়ের সামনে দাওয়াতী কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নীলফামারী জেলা শাখার সাধারণ সম্পাদক প্রকৌশলী হাবিবুর রহমান। ইসলামী আন্দোলন বাংলাদেশ জলঢাকা উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি শরিফুল ইসলামের সভাপতিত্বে, উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জলঢাকা উপজেলা শাখার সাধারণ সম্পাদক ইবনে তবিব সোপান, সহ-সাধারণ সম্পাদ খাইরুল আলম (মোরল), অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদস্য তোফাজ্জল হোসেন, সাফিন চৌধুরী, ওবায়দুর রহমান, সিরাজুল ইসলাম, আব্দুল গফ্ফার ও তিতুমীর রহমান প্রমুখ। এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ড থেকে আগত নানান শ্রেণি পেশার মানুষ ইসলামী আন্দোলনের সদস্য ফরম সংগ্রহ করেন।















