ঢাকা ০৪:২৯ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

মদিনায় ড্রোন হামলার তীব্র নিন্দা জাতীয়তাবাদী জনতা ফোরামের

বাংলার জনতা, প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:৪৯:০৫ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

সৌদি আরবের পবিত্র নগরী মদিনা মুনাওয়ারায় গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে হুতিদের ড্রোন হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয়তাবাদী জনতা ফোরাম কেন্দ্রীয় সংসদ।

রোববার (৪ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের কেন্দ্রীয় সংসদের সভাপতি ও বাংলাপোষ্টের ভারপ্রাপ্ত সম্পাদক মোহাম্মদ অলিদ বিন সিদ্দিক তালুকদার এ নিন্দা জানান।

বিবৃতিতে তিনি বলেন, মদিনা মুনাওয়ারার পবিত্র মসজিদ আল-নববী ও সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তাকে ঘিরে যেকোনো ধরনের বৈরী কর্মকাণ্ড গভীর উদ্বেগের বিষয়। পবিত্র হারামাইনের নিরাপত্তা ও সুরক্ষা শুধু সৌদি আরবের জন্য নয়, সমগ্র মুসলিম বিশ্বের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পবিত্র স্থানগুলোর মর্যাদার ওপর যেকোনো হামলা সম্পূর্ণ অগ্রহণযোগ্য।

মোহাম্মদ অলিদ বিন সিদ্দিক তালুকদার বলেন, সৌদি আরব ও বাংলাদেশের মধ্যে গভীর ভ্রাতৃত্বপূর্ণ, ধর্মীয় ও ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। পবিত্র দুই মসজিদের নিরাপত্তার প্রতি বাংলাদেশের দৃঢ় সংহতি তাই অত্যন্ত স্বাভাবিক ও তাৎপর্যপূর্ণ। হারামাইন শরিফাইনের নিরাপত্তা আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তার সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত।

তিনি আরও বলেন, সৌদি আরবে বিপুলসংখ্যক বাংলাদেশি প্রবাসী বসবাস করছেন। তাঁরা দুই দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তাঁদের পাঠানো রেমিট্যান্স বাংলাদেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ফলে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যকার সম্পর্ক কেবল ধর্মীয় ও ঐতিহাসিক নয়, অর্থনৈতিক ও কৌশলগত দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আশা প্রকাশ করেন, পবিত্র স্থানগুলোর মর্যাদা ও নিরাপত্তা সবসময় অক্ষুণ্ণ থাকবে এবং সংশ্লিষ্ট সব পক্ষ আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে দায়িত্বশীল ও সংযত ভূমিকা পালন করবে।

বিবৃতিতে তিনি বলেন, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বিনষ্টকারী যেকোনো ধরনের আগ্রাসন বা আক্রমণাত্মক পদক্ষেপ জাতীয়তাবাদী জনতা ফোরাম দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছে।

একই সঙ্গে মহান আল্লাহর কাছে পবিত্র দুই হারামাইন শরিফাইনকে সব ধরনের অনিষ্ট থেকে হেফাজত এবং এর শান্তি, নিরাপত্তা ও পবিত্রতা অক্ষুণ্ণ রাখার জন্য দোয়া করেন তিনি।

লেখক :

মোহাম্মদ অলিদ বিন সিদ্দিক তালুকদার
সভাপতি

জাতীয়তাবাদী জনতা ফোরাম কেন্দ্রীয় সংসদ
ভারপ্রাপ্ত সম্পাদক, বাংলাপোষ্ট

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মদিনায় ড্রোন হামলার তীব্র নিন্দা জাতীয়তাবাদী জনতা ফোরামের

আপডেট সময় : ১০:৪৯:০৫ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬