একদিনেই সৃষ্টি হয়নি সাংবাদিক হাফিজুর রহমান – শহিদুল ইসলাম ববি সরদার
- আপডেট সময় : ০১:০৮:৪৯ অপরাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ ৩৪২ বার পড়া হয়েছে
একদিনেই সৃষ্টি হয়নি সাংবাদিক হাফিজুর রহমান। বাংলাদেশ প্রেসক্লাবের কেন্দ্রীয় কমিটি তাকে মূল্যায়ন করেছে। সেজন্য উপজেলা শাখার সভপতি থেকে তাকে জেলার আহবায়ক মনোনীত করা হয়েছে। কিন্তু আমরা বৈষম্যের শিকার, তাই কিছুই করতে পারিনি হাফিজের জন্য। এই বৈষম্যের কারণেই ঈশ্বরদীতে সৃষ্টি হয়েছে ৫টি প্রেসক্লাব। এই হাফিজ একদিনেই তৈরী হয়নি। যখন সে প্রেসক্লাবের সদস্য হতে পারেনি। সে তার কর্ম দক্ষতায় এই ঈশ্বরদীসহ পাবনাতে বাংলাদেশ প্রেসক্লাব সৃষ্টি করেছে এবং বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা শাখার আহবায়ক হিসেবে দায়িত্ব পেয়েছে। এই জায়গাটা সে এমনি পায়নি, মেধা ও শ্রম দিয়েই অর্জন করেছে। এমনটাই মন্তব্য করেছেন সংবর্ধনা অনুষ্ঠানে বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্য পরিষদের যুগ্ম আহ্বায়ক ও সাপ্তাহিক উত্তর জনতা পত্রিকার সম্পাদক শহিদুল ইসলাম ববি সরদার।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) রাত ৮ঘটিকায় বাংলাদেশ প্রেসক্লাব ঈশ্বরদী উপজেলা শাখা কার্যালয়ে বাংলাদেশ প্রেসক্লাব ঈশ্বরদী উপজেলা শাখার সভাপতি, পাবনা শাখার আহবায়ক মনোনীত হওয়ায় সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
উক্ত অনুষ্ঠানে উপজেলা শাখার সহ-সভাপতি আব্দুল মোতালেব এর সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঈশ্বরদী বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্য পরিষদের আহ্বায়ক ও সাপ্তাহিক হ্যালো ঈশ্বরদী পত্রিকার সম্পাদক আলহাজ্ব আব্দুল্লাহ আল ওমর সুমার খাঁন ও যুগ্ম আহ্বায়ক ও সাপ্তাহিক উত্তর জনতা পত্রিকার সম্পাদক শহিদুল ইসলাম ববি সরদার।

বাংলাদেশ প্রেসক্লাব ঈশ্বরদী উপজেলা শাখার সাধারণ সম্পাদক আজিম হায়দার এর সঞ্চলনায় আরও বক্তব্য রাখেন, ঈশ্বরদী উপজেলা শাখার সহ-সভাপতি ও মোহনা টিভির পাবনা জেলা প্রতিনিধি হুজ্জাতুল্লাহ হিরা, যুগ্ম সম্পাদক ও আজকের দর্পণ পত্রিকার প্রতিনিধি হাবিবুর রহমান হাবিব, পাবনা সদর শাখার সভাপতি আলাল হোসেন, লালপুর শাখার সভাপতি আলাল উদ্দিন জালাল, সাধারণ সম্পাদক আল-আমিন, ঈশ্বরদী অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম ফেরদৌস, সভাপতি রিফাজ বিশ্বাস লালন, বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্য পরিষদের যুগ্ন-আহবায়ক সুলতান মাহমুদ বাবু, বাংলাদেশ সমাচার পত্রিকার ঈশ্বরদী প্রতিনিধি রাশিদুজ্জামান রাসেল।
এসময় আরো উপস্থিত ছিলেন আনন্দ বাজার ঈশ্বরদী প্রতিনিধি তুহিন হোসেন, মাই টিভি উপজেলা প্রতিনিধি আলিফ হাসান, এশিয়ান টেলিভিশন ঈশ্বরদী প্রতিনিধি মোঃ রাসেল আলী, সাপ্তাহিক সমকোণ পত্রিকার নির্বাহী সম্পাদক রোহান খান, স্টাফ রির্পোটার ওমর ফারুক, আজকের জনবানীর জেলা প্রতিনিধি লাভলু বিশ্বাস, ফিরোজ হোসেন, শাহিন আহমেদ জয়, মিঠন, পারভীন সুলতানা সহ বাংলাদেশ প্রেসক্লাব ঈশ্বরদী উপজেলা শাখার নেতৃবৃন্দ । অনুষ্ঠান শেষে বাংলাদেশ প্রেসক্লাব ঈশ্বরদী উপজেলা শাখার পক্ষ থেকে সাংবাদিক হাফিজুর রহমানকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয় ।













