ঢাকা ০৭:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খালেদা জিয়ার স্মরণে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন নেশার টাকা চেয়ে বাবা-মাকে মারধরে ছেলের বিরুদ্ধে মামলা কাহারোলে তথ্য চাওয়ায় দুই সাংবাদিককে অবরুদ্ধ, ইউএনও’র হস্তক্ষেপে উদ্ধার লালপুরে পুলিশ সদস্যসহ ইয়াবা নিয়ে গ্রেপ্তার ৩ ঈশ্বরদীতে আওয়ামী লীগের ‘গুপ্ত মিছিলের’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল জাকারিয়া পিন্টু ও সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে পাবনায় মানববন্ধন রাষ্ট্রপতির সঙ্গে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ, ষষ্ঠ সমাবর্তন জানুয়ারির শেষ সপ্তাহে পাবনায় ইয়াবাসহ দুই কারবারি আটক, কারাদণ্ড ৩ মাদকসেবীর সত্যের পক্ষে এক সাহসিক কলম যোদ্ধা : সায়েক এম রহমান  বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা শাখার মিলন মেলা ও পরিচিতি সভা অনুষ্ঠিত

কোনো বাবার জীবনে এর চেয়ে ভয়াবহ মুহূর্ত আর কী হতে পারে ?

খোকন মাহমুদ, ময়মনসিংহ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:৫৫:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ ৬২ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জ সদর মডেল থানার পুলিশ সদস্য শামসুল হক সকালে ডিউটিতে ছিলেন। খবর আসে, শহরের জনতা স্কুল রোড এলাকায় সিমেন্টবোঝাই একটি ট্রাকের চাপায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। পরিচয় তখনও জানা যায়নি। অন্য দিনের মতোই দায়িত্ব পালন করতে টহল দলের সঙ্গে ঘটনাস্থলে ছুটে যান তিনি।

কিন্তু সেখানে গিয়ে দেখেন, যে শিশুর মরদেহ উদ্ধারের জন্য এসেছেন, সে আর কেউ নয়, তাঁর নিজের ১০ বছর বয়সী ছেলে তুহিন।

তুহিন গাইটাল আবদুল ওয়াহেদ জনতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল। স্থানীয়দের তথ্য অনুযায়ী, সকালে সাইকেল নিয়ে বের হওয়ার পর একটি সিমেন্টবোঝাই ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ ট্রাকটি জব্দ করেছে, তবে চালক পালিয়ে গেছেন। তাকে আটকের চেষ্টা চলছে এবং দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে।

এই ঘটনা শুধু একটি পরিবারের নয়, আমাদের সবার জন্য এক কঠিন প্রশ্ন রেখে যায়।

প্রতিদিন সড়কে কত মানুষ প্রাণ হারাচ্ছে। কিন্তু প্রতিটি সংখ্যার পেছনে থাকে একটি পরিবার, একটি অসমাপ্ত স্বপ্ন, একটি বাবার বুকভাঙা কান্না।

দুর্ঘটনার খবর আমরা কয়েক মিনিটে পড়ে এগিয়ে যাই। কিন্তু যাদের জীবনে সেই দুর্ঘটনা ঘটে, তাদের কাছে সময় যেন সেদিনই থেমে যায়।

তুহিনের পরিবারের প্রতি গভীর সমবেদনা। একই সঙ্গে আমাদের প্রত্যাশা, এই দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত হোক, দায়ীদের আইনের আওতায় আনা হোক এবং সড়কে এমন মৃত্যু ঠেকাতে কার্যকর ব্যবস্থা নেওয়া হোক

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কোনো বাবার জীবনে এর চেয়ে ভয়াবহ মুহূর্ত আর কী হতে পারে ?

আপডেট সময় : ০৭:৫৫:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬