গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, ধর্ষণের ভিডিও ধারণ, চাঁদাবাজি এবং তিন আসামি গ্রেফতার
- আপডেট সময় : ০৩:৩৯:১১ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ৮১ বার পড়া হয়েছে
পাবনা জেলার পুলিশ সুপারের দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি), পাবনা সংঘবদ্ধ ধর্ষণ, ধর্ষণের ভিডিও ধারণ করে ভুক্তভোগীকে ব্ল্যাকমেইল এবং অর্থ আদায়ের ঘটনায় জড়িত তিন আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।
এজাহার সূত্রে জানা যায়, গত ২৭/০৭/২০২৬ খ্রিস্টাব্দ তারিখ সকাল আনুমানিক ১১:৩০ ঘটিকায় পাবনা সদর থানাধীন মনসুরাবাদ আবাসিক প্রকল্পের একটি ভাড়া বাসায় প্রবেশ করে আসামিরা ভুক্তভোগী ও তার পরিবারকে ভয়ভীতি প্রদর্শন করে। একপর্যায়ে ভুক্তভোগীর মা ও শিশুসন্তানকে একটি কক্ষে আটকে রেখে একজন আসামি ভুক্তভোগীকে জোরপূর্বক ধর্ষণ করে। অপর দুই আসামি ধর্ষণের ভিডিও ধারণ করে তা ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ভুক্তভোগীর মায়ের নিকট থেকে নগদ ১,১০,০০০/- (এক লক্ষ দশ হাজার) টাকা আদায় করে ঘটনাস্থল ত্যাগ করে।
ঘটনার পর ভুক্তভোগী মামলা দায়ের করলে জেলা গোয়েন্দা শাখা (ডিবি), পাবনা তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ঘটনার সঙ্গে জড়িত তিনজন আসামিকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামিগণঃ মোঃ মাহামুদুল হাসান নাছিম (২৩), পিতা: মোঃ কামরুল হাসান, মাতা: মোছাঃ খালেদা খানম, সাং: কাঁকড়কাটা, ইউপি: গয়েশপুর, ওয়ার্ড নং-০১, থানা: পাবনা সদর, জেলা: পাবনা।
মোঃ সাকিব হোসেন (২১), পিতা: মোঃ ইমদাদুল হক, মাতা: মোছাঃ শাহনাজ পারভীন, সাং: কবিরপুর, ইউপি: দোগাছী, ওয়ার্ড নং-০৬, থানা: পাবনা সদর, জেলা: পাবনা।
মোঃ তারেক রহমান (২২), পিতা: মোঃ মতিন মিয়া, মাতা: খালেদা খাদিজা খাতুন, সাং: কাঁকড়কাটা, ইউপি: গয়েশপুর, ওয়ার্ড নং-০১, থানা: পাবনা সদর, জেলা: পাবনা।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পাবনা সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনসহ প্রযোজ্য ধারায় মামলা রুজু হয়েছে। পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।











