ঢাকা ০১:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খালেদা জিয়ার স্মরণে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন নেশার টাকা চেয়ে বাবা-মাকে মারধরে ছেলের বিরুদ্ধে মামলা কাহারোলে তথ্য চাওয়ায় দুই সাংবাদিককে অবরুদ্ধ, ইউএনও’র হস্তক্ষেপে উদ্ধার লালপুরে পুলিশ সদস্যসহ ইয়াবা নিয়ে গ্রেপ্তার ৩ ঈশ্বরদীতে আওয়ামী লীগের ‘গুপ্ত মিছিলের’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল জাকারিয়া পিন্টু ও সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে পাবনায় মানববন্ধন রাষ্ট্রপতির সঙ্গে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ, ষষ্ঠ সমাবর্তন জানুয়ারির শেষ সপ্তাহে পাবনায় ইয়াবাসহ দুই কারবারি আটক, কারাদণ্ড ৩ মাদকসেবীর সত্যের পক্ষে এক সাহসিক কলম যোদ্ধা : সায়েক এম রহমান  বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা শাখার মিলন মেলা ও পরিচিতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রামের হাটহাজারীতে বিজয় দিবসের অনুষ্ঠানে মীর হেলাল অনুসারীদের তান্ডব, আহত ১০

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১৪:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪ ২৪৩ বার পড়া হয়েছে

চট্টগ্রামের হাটহাজারীতে বিএনপির এক পক্ষের বিজয় দিবসের অনুষ্ঠানে হামলা চালিয়েছে অপর পক্ষ। সোমবার  দুপুরে হাটহাজারী পৌরসভার কনক কমিউনিটি সেন্টারে এ ঘটনা ঘটে। এতে আহত হন অন্তত দশজন নেতাকর্মী। সোমবার (১৬ ডিসেম্বর) বিকেল তিনটার দিকে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শিরা জানান হাটহাজারী সদরের কনক কমিউনিটি সেন্টারে কেন্দ্রীয় বিএনপি সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলালের অনুসারীরা হঠাৎ হামলা চালায়। এসময়  ব্যারিস্টার শাকিলা ফারজানার অনুসারীদের আয়োজনে বিজয় দিবসের আলোচনা সভা চলছিলো। আকস্মিকভাবে  কনক কমিউনিটি সেন্টার ভাংচুর করে কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার  মীর হেলালের অনুসারীরা।

এসময় আহত হন জাতীয়তাবাদী ছাত্রদল উত্তর জেলার সাবেক সদস্য মু. আকরাম উদ্দীন পাভেল, পৌর যুবদল নেতা রাশেল,ওয়াসিম, ২নং ওয়ার্ড বিএনপি নেতা মো: সাহাব উদ্দীন,  ওয়ার্ড যুবদল বিজয় কুমার চৌধুরী, জসিম , বাবলু , শাকিল, মহরম আলী মানু, যুবদল নেতা দুলাল, সাইফুল। মীর হেলাল গ্রুপের লাঠিপেটায় মাথা ফেটে যায় তিন যুবদল কর্মীর।

জাতীয়তাবাদী ছাত্রদল উত্তর জেলার সাবেক সদস্য মু. আকরাম উদ্দীন পাভেল জানান, ‘ হঠাৎ করে এসে কমিউনিটি সেন্টারে ভাংচুর চালায় মীর হেলালের অনুসারীরা। সেন্টারের সব গ্লাস গুড়িয়ে দেয়। তারা হলের ভেতরে গিয়ে বেশ কয়েকজন বয়োবৃদ্ধ  নেতাকর্মীকে লাঠিসোঁটা, লোহা দিয়ে পিটিয়ে আহত করেছে। ঘটনায় আমাদের এগারোজন মারাত্মকভাবে আহত হয়েছে। ‘

জানতে চাইলে ব্যারিস্টার শাকিলা ফারজানা বলেন, ‘ মহান বিজয় দিবসের আলোচনা সভায় দিনে দুপুরে হামলার মাধ্যমে  দলের নেতাকর্মীদের আহত করা  চরম ধৃষ্টতা। কমিউনিটি সেন্টারের মুল সড়কে পুলিশের উপস্থিতি থাকলেও তাদের নিরবতা জনমনে ভিন্নবার্তা দিচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐক্যবদ্ধ থাকার নির্দেশনা অনুযায়ী আমরা নেতাকর্মীদের শান্ত করেছি, পরিস্থিতি সামাল দিয়েছি। দলের নীতিনির্ধারকদের জানিয়েছি, আশি করছি তারা জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন।   ‘

প্রসঙ্গত, দীর্ঘদিন থেকে চট্টগ্রামের  হাটহাজারীতে বিএনপি দলের প্রয়াত নেতা সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলমের মেয়ে ব্যারিস্টার শাকিলা ও ব্যারিস্টার মীর হেলাল – দুটি ধারায় বিভক্ত  বিএনপি। আওয়ামী লীগের শাসনামলে ষড়যন্ত্রের শিকার হয়ে এক বছর কারাবাস শেষে যুক্তরাজ্যে পাড়ি দেন ব্যারিস্টার শাকিলা ফারজানা। শেখ হাসিনা সরকারের পতনের পর দেশে ফিরে দলের কর্মসূচিতে ফের সক্রিয় হয়েছেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চট্টগ্রামের হাটহাজারীতে বিজয় দিবসের অনুষ্ঠানে মীর হেলাল অনুসারীদের তান্ডব, আহত ১০

আপডেট সময় : ১২:১৪:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪