ঢাকা ০৩:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নেশার টাকা চেয়ে বাবা-মাকে মারধরে ছেলের বিরুদ্ধে মামলা কাহারোলে তথ্য চাওয়ায় দুই সাংবাদিককে অবরুদ্ধ, ইউএনও’র হস্তক্ষেপে উদ্ধার লালপুরে পুলিশ সদস্যসহ ইয়াবা নিয়ে গ্রেপ্তার ৩ ঈশ্বরদীতে আওয়ামী লীগের ‘গুপ্ত মিছিলের’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল জাকারিয়া পিন্টু ও সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে পাবনায় মানববন্ধন রাষ্ট্রপতির সঙ্গে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ, ষষ্ঠ সমাবর্তন জানুয়ারির শেষ সপ্তাহে পাবনায় ইয়াবাসহ দুই কারবারি আটক, কারাদণ্ড ৩ মাদকসেবীর সত্যের পক্ষে এক সাহসিক কলম যোদ্ধা : সায়েক এম রহমান  বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা শাখার মিলন মেলা ও পরিচিতি সভা অনুষ্ঠিত ফরিদপুরে কৃষকদের আস্থার প্রতিক উপজেলা কৃষি কর্মকর্তা আল ইমরান

নওগাঁ জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মেহেদী হাসান ভারতে পালানোর সময় গ্রেপ্তার

এম এ রাজ্জাক, নওগাঁ প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৪:৪৯:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪ ৪০৬ বার পড়া হয়েছে

নওগাঁ জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মেহেদী হাসানকে সীমান্ত পেরিয়ে ভারতে পালানোর সময় গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) ভোরে সাপাহার উপজেলার আইহাই সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। নওগাঁ জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক (ওসি) হাশমত আলী বাংলার জনতা ডটকমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি হাশমত আলী বলেন, ছাত্রলীগ নেতা মেহেদী ভারতে পালানোর চেষ্টা করছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২ সেপ্টেম্বর) রাত থেকেই সীমান্তবর্তী এলাকায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছিল। স্থানীয় থানা পুলিশের সহযোগিতায় ভোর ৪টার দিকে আইহাই সীমান্ত অতিক্রম করে ভারতে পালানোর সময় মেহেদীকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও বলেন, মেহেদী শহরের সন্ত্রাসী গ্যাংয়ের গডফাদার হিসেবে পরিচিতি ছিল। তার বিরুদ্ধে অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে। রাজনৈতিক ছত্রছায়ায় মেহেদী নানা অপকর্ম করে আসছিল। তবে ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর থেকে সে গাঁ ঢাকা দিয়েছিল। গ্রেপ্তারের পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে গত ৩ আগস্ট শহরের কেডির মোড়ে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুরের ঘটনা ঘটে। হামলায় জড়িত থাকার অভিযোগ এনে ১৩ আগস্ট ছাত্রলীগ নেতা মেহেদী হাসানসহ ৯২ জন নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২৫০ জনের বিরুদ্ধে সদর মডেল থানায় মামলা করেন জেলা বিএনপির সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নওগাঁ জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মেহেদী হাসান ভারতে পালানোর সময় গ্রেপ্তার

আপডেট সময় : ০৪:৪৯:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪