ঢাকা ০১:১৮ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুমিল্লার সীমান্তে বিজিবির অভিযানে ৬ মানব পাচারকারী ও ভারতীয় নারী আটক ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযানে দুই যুবক আটক পাবনায় জাভেলিয়াস বিউটি’র উদ্বোধন জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ যশোরের সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রোধে সর্বোচ্চ সতর্ক বিজিবি কাঁঠালিয়ায় সরকারি খাস জমি দখলমুক্ত করল উপজেলা প্রশাসন আইইবির কেন্দ্রীয় কাউন্সিল সদস্য নির্বাচিত হলেন রুয়েটের ভিসি ও ছাত্রকল্যাণ পরিচালক অনলাইন নিউজ পোর্টালকে ফ্যাসিবাদের বিরুদ্ধে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর দরগা বাজার উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক হাবিবুর রহমান হাবিব ঈশ্বরদীতে শিক্ষক রুবেলকে ইলেকট্রিক হুইল চেয়ার উপহার

জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ

পাবনা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:৪৯:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ ১৩ বার পড়া হয়েছে

পরীক্ষামূলকভাবে প্রথমবারের মতো জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল ৩টা ১৬ মিনিটে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনামের উপস্থিতিতে প্রথমবারের মত বিদ্যুৎ সরবরাহ করা হয়।

ঊর্ধ্বতন বৈজ্ঞানিক তথ্য কর্মকর্তা সৈকত আহমেদ জানান,  প্রাথমিক পরীক্ষামূলক সংযোগের আওতায় উৎপাদিত বিদ্যুৎ প্রায় ০৮-১০ ঘণ্টা জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে। এ সময়ে বিদ্যুৎ কেন্দ্রের টারবাইন, জেনারেটর এবং গ্রিডের সঙ্গে সমন্বিত পরিচালন ব্যবস্থার কার্যকারিতা, স্থিতিশীলতা পর্য়বেক্ষণসহ গুরুত্বপূর্ণ কারিগরি পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করা হবে। পরবর্তীতে, বিভিন্ন কারিগরি পরীক্ষা- নিরীক্ষার জন্য বিদ্যুৎ কেন্দ্রটিকে জাতীয় গ্রিড থেকে বিচ্ছিন্ন করা হবে।

এরপর প্রায় ২৮ ঘন্টা বিরতির পর পুনরায় ০৪-০৬ ঘণ্টার জন্য গ্রিডে সংযুক্ত করে বিদ্যুৎ কেন্দ্রের প্রয়োজনীয় কারিগরি ও পরিচালন সংক্রান্ত পরীক্ষা সম্পন্ন করা হবে।

পরীক্ষার প্রতিটি ধাপে বিদ্যুৎ কেন্দ্রের বিভিন্ন সিস্টেমের কার্যকারিতা, টারবাইন ও জেনারেটরের পারফরম্যান্স এবং জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বয় নিবিড়ভাবে যাচাই করা হবে। কারিগরি সকল পরীক্ষা- নিরীক্ষার ফলাফল সন্তোষজনক এবং এ পর্যায়ের নির্ধারিত সকল কাজ সম্পন্ন হলে, পরবর্তী পরীক্ষামূলক পরিচালনার জন্যবাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (BAERA) অনুমোদন প্রয়োজন হবে।বায়েরার অনুমোদন পাওয়া সাপেক্ষে বিদ্যুৎ কেন্দ্রটি পুনরায় পরীক্ষা- মূলকভাবে (Trial Operation) জাতীয় গ্রিডে সংযুক্ত করে বিদ্যুৎ সরবরাহের পরবর্তী কার্যক্রমে এগিয়ে নেওয়া হবে।

তিনি বলেন, রাশিয়ান ঠিকাদারের সাথে চুক্তি অনুযায়ী১০ মাসের Trial Operation সম্পন্ন হলে স্থায়ীভাবে পূর্ণ ক্ষমতায় প্রথম ইউনিট থেকে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ সরবরাহ করা হবে।

উল্লেখ্য, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দুটি ইউনিটের প্রতিটির উৎপাদন ক্ষমতা ১২০০ মেগাওয়াট। সর্বমোট ২৪০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এ বিদ্যুৎ কেন্দ্রটি দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণ, জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং টেকসই বিদ্যুৎ উৎপাদনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ

আপডেট সময় : ০৬:৪৯:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬