ঢাকা ০৪:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নেশার টাকা চেয়ে বাবা-মাকে মারধরে ছেলের বিরুদ্ধে মামলা কাহারোলে তথ্য চাওয়ায় দুই সাংবাদিককে অবরুদ্ধ, ইউএনও’র হস্তক্ষেপে উদ্ধার লালপুরে পুলিশ সদস্যসহ ইয়াবা নিয়ে গ্রেপ্তার ৩ ঈশ্বরদীতে আওয়ামী লীগের ‘গুপ্ত মিছিলের’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল জাকারিয়া পিন্টু ও সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে পাবনায় মানববন্ধন রাষ্ট্রপতির সঙ্গে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ, ষষ্ঠ সমাবর্তন জানুয়ারির শেষ সপ্তাহে পাবনায় ইয়াবাসহ দুই কারবারি আটক, কারাদণ্ড ৩ মাদকসেবীর সত্যের পক্ষে এক সাহসিক কলম যোদ্ধা : সায়েক এম রহমান  বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা শাখার মিলন মেলা ও পরিচিতি সভা অনুষ্ঠিত ফরিদপুরে কৃষকদের আস্থার প্রতিক উপজেলা কৃষি কর্মকর্তা আল ইমরান

টাঙ্গাইল মধুপুরে ক্লিনিক ও ফার্মেসীতে ৬০ হাজার টাকা জরিমানা

আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ-
  • আপডেট সময় : ০৩:১৯:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪ ২৭১ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মধুপুরে স্বাস্থ্য খাতে নৈরাজ্য ও অনিয়মের দায়ে গ্রামীন সেবা ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার এবং সেবা ফার্মেসীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (১নভেম্বর) দুপুরের দিকে উপজেলা প্রশাসন ও মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন।

জানা যায়, স্বাস্থ্যসেবা খাতের অনিয়ম ও নৈরাজ্য বন্ধে মধুপুর উপজেলার বিভিন্ন স্থানে ধারাবাহিক ভাবে মোবাইল কোর্ট পরিচালনা করে আসছে উপজেলা প্রশাসন। এরই অংশ হিসেবে আজ দুপুরে মধুপুর হাসপাতাল রোডের গ্রামীন সেবা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে বিভিন্ন অনিয়মের কারণে ৫০হাজার এবং হাসপাতাল সংলগ্ন সেবা ফার্মেসীর মালিক মোঃ ফরিদকে মেয়াদোত্তীর্ণ ওষুধ ডিসপ্লে করার কারণে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া। প্রসিকিউশন প্রদান করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ সাইদুর রহমান ও স্যানেটারী ইনস্পেক্টর বিলকিস বেগম। সহযোগিতায় ছিলেন মধুপুর থানার এসআই হেলাল উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল।

স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ সাইদুর রহমান জানান, স্বাস্থ্য সেবা নিশ্চিত করা অনিয়ম নৈরাজ্য বন্ধের জন্য এ অভিযান করা হয়েছে। মানুষ যাতে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে সঠিক নিয়মে স্বাস্থ্য সেবা পায় সে জন্য এ অভিযান করা হয়।

মধুপুরের সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া জানান, মধুপুরে স্বাস্থ্য খাতে অনিয়ম নৈরাজ্য বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এ সময় অনিয়ম ও নৈরাজ্যের দায়ে দুটি প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। এ অভিযান ধারাবাহিক ভাবে অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

টাঙ্গাইল মধুপুরে ক্লিনিক ও ফার্মেসীতে ৬০ হাজার টাকা জরিমানা

আপডেট সময় : ০৩:১৯:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪