ঢাকা ০৪:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নেশার টাকা চেয়ে বাবা-মাকে মারধরে ছেলের বিরুদ্ধে মামলা কাহারোলে তথ্য চাওয়ায় দুই সাংবাদিককে অবরুদ্ধ, ইউএনও’র হস্তক্ষেপে উদ্ধার লালপুরে পুলিশ সদস্যসহ ইয়াবা নিয়ে গ্রেপ্তার ৩ ঈশ্বরদীতে আওয়ামী লীগের ‘গুপ্ত মিছিলের’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল জাকারিয়া পিন্টু ও সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে পাবনায় মানববন্ধন রাষ্ট্রপতির সঙ্গে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ, ষষ্ঠ সমাবর্তন জানুয়ারির শেষ সপ্তাহে পাবনায় ইয়াবাসহ দুই কারবারি আটক, কারাদণ্ড ৩ মাদকসেবীর সত্যের পক্ষে এক সাহসিক কলম যোদ্ধা : সায়েক এম রহমান  বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা শাখার মিলন মেলা ও পরিচিতি সভা অনুষ্ঠিত ফরিদপুরে কৃষকদের আস্থার প্রতিক উপজেলা কৃষি কর্মকর্তা আল ইমরান

ঠাকুরগাঁওয়ে জমি সংক্রান্তের জেরে নিহত এক

মোঃ হাবিব, ঠাকুরগাঁও প্রতিনিধি ,
  • আপডেট সময় : ১২:১৩:২৯ অপরাহ্ন, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪ ৪৪৮ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নে জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় তোতা মিয়া (৫৬) নামে ১ ব্যক্তি নিহত হয়েছেন। রবিবার (৮ সেপ্টেম্বর) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের চণ্ডিপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তোতা মিয়া ঠাকুরগাঁও সদর উপজেলার চণ্ডিপুর গ্রামের মৃত গোলাম রসুলের ছেলে।

এলাকা সূত্রে জানা যায়, ঠাকুরগাঁও সদর উপজেলার চন্ডিপুর গ্রামে দীর্ঘদিন ধরেই একটি জমি নিয়ে বিরোধ চলে আসছিল। সেই জমিতে ৮ সেপ্টেম্বর রবিবার সকাল ১০টায় নিহত তোতা মিয়া এবং তার ভাতিজা বাদল আমন খেতে সার দিতে যায়। এ সময় অপরপক্ষের রশিদ, আইজুল, মোখলেছুর তোতা মিয়াকে মারধর করে। তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট সদর আধুনিক হাসপাতালে নিয়ে এলে ডাক্তার মৃত ঘোষণা করেন।

নিহত তোতা মিয়ার ছেলে মোহাম্মদ মামুন বলেন, আমি আমার বাবা হত্যার বিচার চাই। এ বিষয়ে চন্ডিপুর গ্রামের ইউপি সদস্য মোহাম্মদ শাহ আলম বলেন, এই জমি নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরেই বিরোধ চলে আসছিল। এর আগেও এলাকাবাসী মিলে আমরা বসে সমাধানের চেষ্টা করেছি। আজকে সকালে শুনতে পারি যে জমি নিয়ে একটি মারামারির ঘটনা ঘটে। এ ঘটনায় তোতা মিয়া মারা যান।

ঠাকুরগাঁও সদর হাসপাতালে মেডিকেল অফিসার রকিবুল ইসলাম চয়ন বলেন, তোতা মিয়াকে মূলত মৃত অবস্থায় নিয়ে আসা হয়। কী কারণে তিনি মারা গেলেন তা ময়না তদন্তের মাধ্যমে জানা যাবে।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবি. এম. ওয়াহিদ ফিরোজ বিষয়টি নিশ্চিত করে বলেন, জমি জমা সংক্রান্ত মারামারির কারণে তোতা মিয়া নামে এক ব্যক্তি মারা গেছে। মরদেহ মর্গে পাঠানো হয়েছে। ঘটনা তদন্তে কাজ করছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ঠাকুরগাঁওয়ে জমি সংক্রান্তের জেরে নিহত এক

আপডেট সময় : ১২:১৩:২৯ অপরাহ্ন, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪