ঢাকা ০৫:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নেশার টাকা চেয়ে বাবা-মাকে মারধরে ছেলের বিরুদ্ধে মামলা কাহারোলে তথ্য চাওয়ায় দুই সাংবাদিককে অবরুদ্ধ, ইউএনও’র হস্তক্ষেপে উদ্ধার লালপুরে পুলিশ সদস্যসহ ইয়াবা নিয়ে গ্রেপ্তার ৩ ঈশ্বরদীতে আওয়ামী লীগের ‘গুপ্ত মিছিলের’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল জাকারিয়া পিন্টু ও সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে পাবনায় মানববন্ধন রাষ্ট্রপতির সঙ্গে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ, ষষ্ঠ সমাবর্তন জানুয়ারির শেষ সপ্তাহে পাবনায় ইয়াবাসহ দুই কারবারি আটক, কারাদণ্ড ৩ মাদকসেবীর সত্যের পক্ষে এক সাহসিক কলম যোদ্ধা : সায়েক এম রহমান  বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা শাখার মিলন মেলা ও পরিচিতি সভা অনুষ্ঠিত ফরিদপুরে কৃষকদের আস্থার প্রতিক উপজেলা কৃষি কর্মকর্তা আল ইমরান

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় ১৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

মোঃ শফিকুল ইসলাম স্টাফ রিপোর্টার ঠাকুরগাঁও
  • আপডেট সময় : ০৬:৩৩:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ৬৪ বার পড়া হয়েছে

Oplus_131072

ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানা পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৫ (পনের) পিচ ইয়াবা ট্যাবলেটসহ মোঃ আলমগীর হোসেন (৩০) নামের এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করেছে।

বুধবার (১৫ জুলাই) দিবাগত রাত আনুমানিক ১১ টায় রুহিয়া থানাধীন ৪ নং ঢোলারহাট ইউনিয়নের মাধবপুর শিমুলতলী গ্রামে পাকা রাস্তার সংযোগস্থল থেকে তাকে গ্রেফতার করা হয়। ​গ্রেফতারকৃত আলমগীর হোসেন মাধবপুর শিমুলতলী গ্রামের মোঃ আলাউদ্দিনের ছেলে বলে জানা গেছে। ​

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রুহিয়া থানা পুলিশের একটি বিশেষ দল মাধবপুর শিমুলতলী গ্রামের পাকা রাস্তার সংযোগস্থলে ওত পেতে থাকে। এসময় সন্দেহভাজন হিসেবে আলমগীরকে আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সম্মুখে তার দেহ তল্লাশি করে পরিহিত হাফ প্যান্টের বাম পকেট থেকে পলিথিনে মোড়ানো ও নীল জিপারযুক্ত একটি পলিপ্যাকেট উদ্ধার করা হয়। ওই পলিপ্যাকেটের ভেতর থেকে কমলা রঙের ১৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে পুলিশ।

রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদিউজ্জামান জানান, এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে রুহিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণীর ১০(ক) ধারা মোতাবেক একটি মামলা দায়ের করা হয়েছে। (মামলা নং-০৯, তারিখ: ১৬/০৭/২০২৬ খ্রিঃ)।

তিনি আরো বলেন, আমরা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছি। গোপন সংবাদের ভিত্তিতে অত্যন্ত নিখুঁতভাবে অভিযানটি পরিচালনা করে ১৫ পিস ইয়াবাসহ হাতেনাতে আলমগীরকে গ্রেফতার করতে সক্ষম হই। সে দীর্ঘদিন ধরে এলাকায় যুবসমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছিল। রুহিয়া থানাকে সম্পূর্ণ মাদকমুক্ত না করা পর্যন্ত আমাদের এই চিরুনি অভিযান অব্যাহত থাকবে।

মাদক কারবারি ও অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না। এ ব্যাপারে আমরা সর্বস্তরের জনসাধারণের সহযোগিতা কামনা করছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় ১৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

আপডেট সময় : ০৬:৩৩:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬