ঢাকা ০৫:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঈশ্বরদীতে মোটরসাইকেলের ধাক্কায় যুবক নিহত পাবনায় শিয়ালের কামড়ে নারী ও শিশুসহ আহত ১১ কুমিল্লায় ১১ জেলার অংশগ্রহণে কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত পায়রা বন্দরের বহরে যুক্ত হচ্ছে দেশীয় প্রযুক্তির ‘টিয়াখালী-৪ কুমিল্লায় ১৩০ জন গ্রেপ্তার’ ১৮ কেজি গাঁজা ও ৪৪৩ পিস ইয়াবা উদ্ধার লালপুরে মাটি কাটার অভিযোগে ৪ জন আটক, ২ ড্রাম ট্রাক জব্দ নবীনগর প্রাচীন দেওয়ানি আদালত পরিদর্শনে হাইকোর্টের দুই বিচারপতি তজুমদ্দিনে গফুর গ্রেপ্তার, পরে স্বেচ্ছাসেবক দল থেকে বহিষ্কার কুমিল্লায় কিশোর গ্যাং বিরোধী অভিযানে আটক ৪১৫ দিনাজপুরের বীরগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ডেঙ্গু প্রতিরোধে যশোর নগর বিএনপির সচেতনতামূলক লিফলেট বিতরণ

মালিকুজ্জামান কাকা, যশোর
  • আপডেট সময় : ০৫:৪৮:১৭ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ২৭ বার পড়া হয়েছে

করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ এবং ডেঙ্গু প্রতিরোধে এগিয়ে আসুন এই স্লোগানে যশোরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করেছে নগর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন।

২৭ সেপ্টেম্বর নগরীর ৬ নং ওয়ার্ড সহ বিভিন্ন এলাকায় এই লিফলেট বিতরণ করা হয়। লিফলেটে ডেঙ্গু কী, কিভাবে ছড়ায় এবং এর প্রতিরোধে করণীয় সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়।

লিফলেটে বলা হয়, ডেঙ্গু একটি ভাইরাসজনিত রোগ যা এডিস মশার মাধ্যমে ছড়ায়। এই মশা সাধারণত ভোরবেলা ও সন্ধ্যার পূর্বে কামড়ায়। এডিস মশার বংশ বৃদ্ধি রোধের মাধ্যমে ডেঙ্গু জ্বর প্রতিরোধ করা যায়। এজন্য বাসা-বাড়ির টবে জমা পানি, পরিত্যক্ত টায়ারে জমা পানি, বাড়ির আঙিনায় জমে থাকা পানিসহ যে কোন জায়গায় পানি জমতে না দেওয়া, পানির পাত্র ব্লিচিং পাউডার দিয়ে পরিষ্কার করা, অব্যবহৃত পাত্র উল্টে রাখা এবং দিনে ও রাতে ঘুমানোর সময় অবশ্যই মশারী ব্যবহার করার আহ্বান জানানো হয়।

লিফলেট বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন যশোর নগর বিএনপির সভাপতি চৌধুরী রফিকুল ইসলাম মুলুক চাঁদ, সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শাহজাহান বাবু, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, নগর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ ফারুক হোসেন, আবুল কাশেম কালু, প্রফেসর কুদ্দুস হোসেন, নওশের আলী প্রমুখ।

আরও উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের নেত্রী জলি বেগম, জেলা ছাত্রদলের সভাপতি কামরুজ্জামান বাপ্পি, নগর-জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা পরাগ হোসেন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর হোসেন, ৬ নং ওয়ার্ড যুবদলের সভাপতি হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মাসুদ রানা, ৬ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি আমিনুর রহমান, সাধারণ সম্পাদক শেখ নোমান হোসেন, সাংগঠনিক সম্পাদক শিমুল হোসেন, নগর ছাত্রদল নেতা রাব্বি হোসেন, মোহাম্মদ সাদী, মহিলা দলের নেত্রী কাজল রেখা, বিউটি বেগম, রোজিনা বেগম, সোমা পারভিন, আলো আপা, কাকলি সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

এসময় নেতৃবৃন্দ বলেন, বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পায়। তাই সরকারের পাশাপাশি বিএনপি জনগণকে সচেতন করতে মাঠে কাজ করছে। ডেঙ্গু মুক্ত যশোর গড়তে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ডেঙ্গু প্রতিরোধে যশোর নগর বিএনপির সচেতনতামূলক লিফলেট বিতরণ

আপডেট সময় : ০৫:৪৮:১৭ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬