ঢাকা ১০:২০ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দরগা বাজার উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক হাবিবুর রহমান হাবিব

পাবনা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:৫১:২৮ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬ ১৩ বার পড়া হয়েছে

পাবনার ঈশ্বরদী উপজেলার ঐতিহ্যবাহী দরগা বাজার উচ্চ বিদ্যালয়ের চার সদস্যবিশিষ্ট এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান হাবিব।

ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, রাজশাহীর ১১ নভেম্বর ২০২৬ তারিখের পত্রের মাধ্যমে কমিটিটি অনুমোদন দেওয়া হয়েছে। যার স্মারক নং:৪/এস/৩৭/৫২১।

নবগঠিত কমিটির সদস্যসচিব হিসেবে পদাধিকারবলে দায়িত্ব পালন করবেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম বকুল। উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কর্তৃক মনোনীত অভিভাবক সদস্য হয়েছেন মো. বকুল হোসেন খান এবং জেলা শিক্ষা কর্মকর্তা কর্তৃক মনোনীত শিক্ষক প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. মনোয়ার হোসেন।

নতুন কমিটির অনুমোদনের খবরে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে সন্তোষ প্রকাশ পেয়েছে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, নতুন নেতৃত্বে বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা আসবে এবং শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামো উন্নয়ন, সুশাসন ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।
সভাপতি মনোনীত হওয়ার পর সাংবাদিক হাবিবুর রহমান হাবিব বলেন, “দরগা বাজার উচ্চ বিদ্যালয় এ অঞ্চলের একটি ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান।

শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীকে সঙ্গে নিয়ে প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন, শিক্ষার মান বৃদ্ধি এবং স্বচ্ছ ও জবাবদিহিমূলক ব্যবস্থাপনা নিশ্চিত করতে আন্তরিকভাবে কাজ করব।”
তিনি এ দায়িত্ব অর্পণের জন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, রাজশাহী, শিক্ষা প্রশাসন ও সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান। পাশাপাশি বিদ্যালয়ের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের সহযোগিতা কামনা করেন।

উল্লেখ্য, সাংবাদিক হাবিবুর রহমান হাবিব বর্তমানে বাংলাদেশ প্রেস ক্লাব, ঈশ্বরদী উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও জাতীয় দৈনিক আজকের দর্পণ পত্রিকায় ঈশ্বরদী উপজেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

দরগা বাজার উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক হাবিবুর রহমান হাবিব

আপডেট সময় : ০৭:৫১:২৮ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬