সংবাদ শিরোনাম ::
নওগাঁ মান্দায় গ্রাম পুলিশদের সাথে সহকারী পুলিশ সুপার (সার্কেল) এর মাসিক সভা
এম এ রাজ্জাক, নওগাঁ প্রতিনিধি:
- আপডেট সময় : ১২:৪৩:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ ৩৩৬ বার পড়া হয়েছে
নওগাঁর মান্দা উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্যদের সাথে থানার তদন্ত অফিসার ও সহকারী পুলিশ সুপার মান্দা (সার্কেল) এর মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে থানা পুলিশের আয়োজনে থানা চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। ইন্সপেক্টর তদন্ত মোঃ আব্দুল গনির সঞ্চালনায় সহকারী পুলিশ সুপার মান্দা (সার্কেল) মো.জাকিরুল ইসলামের সাথে গ্রাম পুলিশদের বিভিন্ন বিষয়ে আলোচনা ও দিকনির্দেশনা প্রদান করেন।













