সংবাদ শিরোনাম ::
নওগাঁর আত্রাই থানা পুলিশের অভিযানে ৩৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ১
মোঃ মমিন আলী নওগাঁ জেলা প্রতিনিধি
- আপডেট সময় : ০৬:৩৮:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬ ৬৬ বার পড়া হয়েছে
নওগাঁ জেলার পুলিশ সুপারের নির্দেশনায় আত্রাই থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ৩৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।
শুক্রবার (২৪ জুলাই) পরিচালিত অভিযানে গ্রেপ্তার করা হয় মোঃ রইচ (৫৩)-কে। তিনি আত্রাই উপজেলার মহাদিঘী (ডাঙ্গাপাড়া) গ্রামের মৃত কফিলের ছেলে।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামির হেফাজত থেকে ৩৯ (ঊনচল্লিশ) পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদক জব্দ করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।











