ঢাকা ১২:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

নওগাঁর ধামইরহাটে স্বাস্থ্য কমপ্লেক্সে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ, স্বামী আটক

মোঃ মমিন আলী, নওগাঁ জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:১৮:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬ ৮৭ বার পড়া হয়েছে

নওগাঁর ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের সামনে স্ত্রীকে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। সোমবার (২৭ জুলাই) বেলা ১১টার দিকে ঘটে যাওয়া এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহত মনিরা বেগম (২২) উপজেলার ওমরপুর গ্রামের মোহাম্মদ মাসুদ হোসেনের মেয়ে। অভিযুক্ত স্বামী মোঃ ফরহাদ হোসেন, জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটাপাড়া গ্রামের হেলাল উদ্দীনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে কথা কাটাকাটির একপর্যায়ে ফরহাদ হোসেন ধারালো অস্ত্র দিয়ে মনিরা বেগমকে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার চেষ্টা করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পরপরই স্বাস্থ্য কমপ্লেক্সে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ধামইরহাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্ত স্বামীকে আটক করে।

পুলিশ জানায়, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। পারিবারিক বিরোধ নাকি অন্য কোনো কারণ এ হত্যাকাণ্ডের পেছনে রয়েছে, তা তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নওগাঁর ধামইরহাটে স্বাস্থ্য কমপ্লেক্সে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ, স্বামী আটক

আপডেট সময় : ০৪:১৮:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬