ঢাকা ০২:২৭ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

পঞ্চগড়ে পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক মোঃ সাবেত আলী

মোঃ রাশেদুল ইসলাম, পঞ্চগড় প্রতিনিধি:
  • আপডেট সময় : ০১:৫৭:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪ ৪১৩ বার পড়া হয়েছে

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক জনাব মোঃ সাবেত আলী। শনিবার (১২-অক্টোবর) সন্ধ্যায় মণ্ডপ পরিদর্শন করেন।পরিদর্শনের সময় পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমান মুন্সী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব আবু সাঈদ, আটোয়ারীর উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ শাফিউল মাজলুবিন রহমান তাঁর সঙ্গে ছিলেন। জেলা প্রশাসক পূজামণ্ডপগুলোর সার্বিক খোঁজখবর নেন এবং স্বেচ্ছাসেবকসহ আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা দেখে সন্তোষ প্রকাশ করেন।

এর আগে গত বৃহস্পতিবার তিনি বোদা ও দেবীগঞ্জ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ এবং শুক্রবার পঞ্চগড় সদর উপজেলার সার্বজনীন কেন্দ্রীয় দুর্গামন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করেন। পরিদর্শনকালে জেলা প্রশাসক সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানান।

জেলা প্রশাসক বলেন, “ঐতিহ্যগতভাবে এদেশে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হয়ে আসছে। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আমরা সবাই এদেশের নাগরিক। সবার অধিকার আছে নিজ নিজ ধর্ম পালন করার। উৎসবমুখর পরিবেশে সকলের সমন্বয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। আগামীতেও এ-ধারা অব্যাহত থাকবে।” অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে সকলে হাতে হাত রেখে ও কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

এবার পঞ্চগড় জেলার ২৯৯টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। মণ্ডপসমূহে সিসি ক্যামেরা, আনসার সদস্য ও গ্রামপুলিশ ছাড়াও মণ্ডপ কমিটির স্বেচ্ছাসেবকসহ কয়েক ধরনের স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করছেন। পূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে বোলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পঞ্চগড়ে পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক মোঃ সাবেত আলী

আপডেট সময় : ০১:৫৭:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪