ঢাকা ০৮:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাবনায় হাঁটের ইজারা ও আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ নওগাঁর মান্দায় সড়ক উন্নয়ন কাজে বাধা’ কর্মকর্তাদের হস্তক্ষেপে সমাধান সরকারি জায়গা দখল করে মার্কেট নির্মাণ’ রাস্তাবিহীন মানবেতর জীবনযাপন ঈশ্বরদীতে মুলাডুলি প্রিমিয়ার লীগ সিজন-৩ এর খেলোয়াড় নিলাম অনুষ্ঠিত ঈশ্বরদীতে র‌্যাবের অভিযানে মাদকসহ গ্রেফতার- ১ ঈশ্বরদীতে অপপ্রচারের অভিযোগে বিএনপির সংবাদ সম্মেলন ঈশ্বরদীতে শতাধিক মৌচাষীর অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত গণতন্ত্র ও স্বাধিকার আন্দোলনের আপসহীন কণ্ঠস্বর খোন্দকার দেলোয়ার: স্বাধীনতা পদকই হোক যোগ্য সম্মান” দ্বীনি শিক্ষার আলো ছড়াতে ঈশ্বরদীতে ‘তারবিয়াতুল উম্মাহ্ নূরানী মাদরাসা উদ্বোধন হাড় ভাঙার শব্দ শোনার অপেক্ষায় তৃণমূল; অলিদ বিন সিদ্দিকের সমালোচনার ইতি টানার ঘোষণা

পাবনা ঈশ্বরদীতে নিখোঁজের সাতদিন পর মরদেহ

ঈশ্বরদী-পাবনা, প্রতিনিধি :
  • আপডেট সময় : ১০:১৯:০৯ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অগাস্ট ২০২৪ ৩৩৩ বার পড়া হয়েছে

নিখোঁজের সাত দিন পর মিলল মোঃ সিরাজ ফকির (৬৫) নামের রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কর্মরত এক শ্রমিকের মরদেহ।

শনিবার (৩১ আগষ্ট) দুপুর ১.১৫ টার দিকে পাবনার ঈশ্বরদী পৌরসভার রহিমপুর গ্রামের মো. বুলবুল এর বাড়ীর চতুর্থ তলার বাথরুম থেকে এ মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে ২৪ আগষ্ট (শনিবার) সকালে রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কাজ শেষে সকাল ৮ টার দিকে ইজিবাইক যোগে ঈশ্বরদী শহরে যাওয়ার পথে নিখোঁজ হন মোঃ সিরাজ ফকির । নিহত মোঃ সিরাজ ফকির পাবনার ঈশ্বরদী উপজেলার কৈুন্ডা গ্রামের মৃত জলিল ফকির এর ছেলে ।

ঘটনাস্থল বাড়ীর মালিক মো. বুলবুল হোসেন জানান, ঈশ্বরদী উপজেলার বড়ইচারা গ্রামের আজিবর রহমানের ছেলে মো. শাজাহান (২৮) ও তার স্ত্রী আমার চারতলা ফ্লাট বাড়ীর চতুর্থতলা ভাড়া নিয়ে বসবাস করছিল। আমি আজ সকাল ৮ টার সময় উপর থেকে পঁচা গন্ধ পেয়ে উপরে যায় এবং হাতপা বাধা অবস্থায় দেখতে পেয়ে থানা পুলিশে খবর দেই। খবর পেয়ে ঈশ্বরদী থানা পুলিশ ১.১৫ টার দিকে অর্ধগলিত অবস্থায় মৃতদেহ উদ্ধার করে। এসময় ভাড়াটিয়া মো. শাজাহান ও তার স্ত্রী বাসায় ছিলেন না।

নিহত সিরাজ ফকির এর ছেলের ২৬ আগষ্ট, ঈশ্বরদী থানায় জিডি নং ১০৮১ থেকে জানা যায়, নিহত সিরাজ ফকির ২৪ আগষ্ট সকালে রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কাজ শেষে সকাল ৮ টার দিকে ইজিবাইক যোগে ঈশ্বরদী শহরে যাওয়ার পথে নিখোঁজ হন।

এ ব্যাপারে ঈশ্বরদী থানার ওসি (তদন্ত) মো. মনিরুল ইসলাম জানান, আমরা ঘটনাস্থলে রয়েছি। প্রাথমিক তদন্তের কাজ চলমান রয়েছে। এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এবং উক্ত ঘটনায় জড়িততদের চিহ্নিত ও আটকের চেষ্টা অব্যাহত আছে। মরদেহ ময়নাতদন্তে পাঠানোর প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পাবনা ঈশ্বরদীতে নিখোঁজের সাতদিন পর মরদেহ

আপডেট সময় : ১০:১৯:০৯ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অগাস্ট ২০২৪