ঢাকা ০৯:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খালেদা জিয়ার স্মরণে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন নেশার টাকা চেয়ে বাবা-মাকে মারধরে ছেলের বিরুদ্ধে মামলা কাহারোলে তথ্য চাওয়ায় দুই সাংবাদিককে অবরুদ্ধ, ইউএনও’র হস্তক্ষেপে উদ্ধার লালপুরে পুলিশ সদস্যসহ ইয়াবা নিয়ে গ্রেপ্তার ৩ ঈশ্বরদীতে আওয়ামী লীগের ‘গুপ্ত মিছিলের’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল জাকারিয়া পিন্টু ও সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে পাবনায় মানববন্ধন রাষ্ট্রপতির সঙ্গে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ, ষষ্ঠ সমাবর্তন জানুয়ারির শেষ সপ্তাহে পাবনায় ইয়াবাসহ দুই কারবারি আটক, কারাদণ্ড ৩ মাদকসেবীর সত্যের পক্ষে এক সাহসিক কলম যোদ্ধা : সায়েক এম রহমান  বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা শাখার মিলন মেলা ও পরিচিতি সভা অনুষ্ঠিত

পাবনা জেলা গোয়েন্দা শাখার অভিযানে ১০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিউজ ডেক্সঃ
  • আপডেট সময় : ০৯:৪১:০৯ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬ ৬৩ বার পড়া হয়েছে

পাবনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১০০ (একশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।

গোপন সংবাদের ভিত্তিতে ১২ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ রাত প্রায় ৯টা ১৫ মিনিটে পাবনা সদর থানাধীন দোগাছি ইউনিয়নের বলরামপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাদেরকে ধাওয়া করে আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলে: ১. মোঃ মোস্তাকিম মন্ডল (২২), সাং- দ্বীপচর (লেবুর বাগান), দোগাছি, পাবনা সদর এবং ২. মোঃ জিহাদ হাসান (২১), সাং- দ্বীপচর, চর আশুতোষপুর, দোগাছি, পাবনা সদর।

তাদের দেহ তল্লাশি করে মোস্তাকিম মন্ডলের কাছ থেকে ৭০ পিস এবং জিহাদ হাসানের কাছ থেকে ৩০ পিসসহ সর্বমোট ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মোট ওজন প্রায় ১০ গ্রাম।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করে যে, তারা পাবনা জেলার বিভিন্ন স্থান থেকে ইয়াবা সংগ্রহ করে জেলার বিভিন্ন এলাকায় মাদকসেবীদের নিকট বিক্রি করে আসছিল।

উদ্ধারকৃত আলামত জব্দপূর্বক গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় পাবনা সদর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

পাবনা জেলা পুলিশ মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে মাদকবিরোধী অভিযান অব্যাহত রেখেছে। মাদক ব্যবসায়ী ও অপরাধীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও কঠোরভাবে চলমান থাকবে। জনগণের সার্বিক সহযোগিতা ও তথ্য প্রদান মাদক নির্মূলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পাবনা জেলা গোয়েন্দা শাখার অভিযানে ১০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট সময় : ০৯:৪১:০৯ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬