ঢাকা ০২:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নেশার টাকা চেয়ে বাবা-মাকে মারধরে ছেলের বিরুদ্ধে মামলা কাহারোলে তথ্য চাওয়ায় দুই সাংবাদিককে অবরুদ্ধ, ইউএনও’র হস্তক্ষেপে উদ্ধার লালপুরে পুলিশ সদস্যসহ ইয়াবা নিয়ে গ্রেপ্তার ৩ ঈশ্বরদীতে আওয়ামী লীগের ‘গুপ্ত মিছিলের’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল জাকারিয়া পিন্টু ও সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে পাবনায় মানববন্ধন রাষ্ট্রপতির সঙ্গে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ, ষষ্ঠ সমাবর্তন জানুয়ারির শেষ সপ্তাহে পাবনায় ইয়াবাসহ দুই কারবারি আটক, কারাদণ্ড ৩ মাদকসেবীর সত্যের পক্ষে এক সাহসিক কলম যোদ্ধা : সায়েক এম রহমান  বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা শাখার মিলন মেলা ও পরিচিতি সভা অনুষ্ঠিত ফরিদপুরে কৃষকদের আস্থার প্রতিক উপজেলা কৃষি কর্মকর্তা আল ইমরান

পাবনা সাঁথিয়ায় ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ১

পাবনা প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:২১:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অগাস্ট ২০২৪ ৩৯৮ বার পড়া হয়েছে

পাবনার সাঁথিয়ায় ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও ৫ সিএনজি যাত্রী। শুক্রবার (৩০ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে পাবনা-ঢাকা মহাসড়কের করমজা ইউনিয়নের ভীটাপাড়া নতুন ব্রীজের পাশেই এ ঘটনা ঘটে। নিহত বাবলু বিশ্বাস (৬০) সাঁথিয়া পৌরসভার দাসপাড়া মহল্লার বাসিন্দা। সাঁথিয়া বোয়াইলমারী বাজারে তার সাইকেল পার্টসের দোকান রয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে হাইওয়ে থানার ওসি জয়নাল আবেদীন জানান, শাহজাদপুর থেকে একটি ট্রাক বেড়ার দিকে আসছিল অপরদিকে বেড়া থেকে শাহজাদপুরগামী যাত্রীবাহী একটি সিএনজি সিঅ্যান্ডবি বাজার থেকে শাহজাদপুরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে ভীটাপাড়া নতুন ব্রীজের কাছে এলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজন মারা যান। আর পাঁচজনকে আহত অবস্থায় বেড়া হাসপাতালসহ আশপাশের বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়।

ওসি জয়নাল আবেদীন আরও বলেন, সিএনজি ও ট্রাক আটক করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে, চালক পলাতক রয়েছে। নিহতের পরিবারকে খবর দেওয়া হলে তারা এলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা শেষে মরদেহ হস্তান্তর করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পাবনা সাঁথিয়ায় ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ১

আপডেট সময় : ১১:২১:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অগাস্ট ২০২৪