ঢাকা ০৬:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নেশার টাকা চেয়ে বাবা-মাকে মারধরে ছেলের বিরুদ্ধে মামলা কাহারোলে তথ্য চাওয়ায় দুই সাংবাদিককে অবরুদ্ধ, ইউএনও’র হস্তক্ষেপে উদ্ধার লালপুরে পুলিশ সদস্যসহ ইয়াবা নিয়ে গ্রেপ্তার ৩ ঈশ্বরদীতে আওয়ামী লীগের ‘গুপ্ত মিছিলের’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল জাকারিয়া পিন্টু ও সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে পাবনায় মানববন্ধন রাষ্ট্রপতির সঙ্গে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ, ষষ্ঠ সমাবর্তন জানুয়ারির শেষ সপ্তাহে পাবনায় ইয়াবাসহ দুই কারবারি আটক, কারাদণ্ড ৩ মাদকসেবীর সত্যের পক্ষে এক সাহসিক কলম যোদ্ধা : সায়েক এম রহমান  বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা শাখার মিলন মেলা ও পরিচিতি সভা অনুষ্ঠিত ফরিদপুরে কৃষকদের আস্থার প্রতিক উপজেলা কৃষি কর্মকর্তা আল ইমরান

পাবনায় অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান

আব্দুল কাইউম, পাবনা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৩:৩৮:৩৮ অপরাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪ ৩৪৫ বার পড়া হয়েছে

৯ সেপ্টেম্বর সোমবার উপজেলা নির্বাহী অফিসার শামীমা সুলতানা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পাবনা সদর পাবনা এর নেতৃত্বে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে পাবনা সদর উপজেলাস্থ পদ্মা নদীতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) মুরাদ হোসেন ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পাবনা সদর, পাবনা। মোবাইল কোর্ট পরিচালনা কালে এসআই সাইদুর রহমান, নৌ পুলিশ, নাজিরগঞ্জ, পাবনা ও তার ওটা টিম এবং এসআই ইব্রাহিম খান, পাবনা সদর থানা, পাবনা ও তার টিম আইনশৃঙ্খলা বাহিনী হিসেবে দায়িত্ব পালন করেন।

এসময় দুটি ট্যাংকি বোর্ডসহ ০৭ (সাত) জনকে অবৈধভাবে পদ্মা নদী থেকে বালু উত্তোলন কালে আটক করা হয়। পাবনা সদর উপজেলার ভাড়ারা ইউনিয়নের সিদ্দিরখালি মৌজার পদ্মা বিধৌত এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটকৃত সাতজন ব্যক্তির প্রত্যেককে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫ ধারা অনুযায়ী এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পাবনায় অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান

আপডেট সময় : ০৩:৩৮:৩৮ অপরাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪