সংবাদ শিরোনাম ::
পাবনায় ছাত্রীদের যৌন নিপীড়নকারী প্রধান শিক্ষকের পদত্যাগের দাবীতে মানববন্ধন
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১০:০৭:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪ ৩৭০ বার পড়া হয়েছে
পাবনা শহরের টাউন গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক রবিউল করিম ফিরোজের বিরুদ্ধে ছাত্রীদের যৌন নিপীড়নের অভিযোগ করে তার পদত্যাগের দাবীতে মানববন্ধন করেছেন বিদ্যালয়ের শিক্ষাথীরা।
বুধবার ক্লাস বর্জন কর্মসূচি পালন ও বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের সামনে শিক্ষার্থী, অভিভাবকসহ সাধারন জনগন মানববন্ধন কর্মসুচি পালন করেছে।
এ সময় বক্তারা ছাত্রীদের যৌনহয়রানী ও নারী কেলেংকারীর সহ নানা অভিযোগ করে প্রধান শিক্ষক রবিউল করিম ফিরোজের পদত্যাগের দাবী ও তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহনের দাবী জানান।












