ঢাকা ০৫:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাবনায় হাঁটের ইজারা ও আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ নওগাঁর মান্দায় সড়ক উন্নয়ন কাজে বাধা’ কর্মকর্তাদের হস্তক্ষেপে সমাধান সরকারি জায়গা দখল করে মার্কেট নির্মাণ’ রাস্তাবিহীন মানবেতর জীবনযাপন ঈশ্বরদীতে মুলাডুলি প্রিমিয়ার লীগ সিজন-৩ এর খেলোয়াড় নিলাম অনুষ্ঠিত ঈশ্বরদীতে র‌্যাবের অভিযানে মাদকসহ গ্রেফতার- ১ ঈশ্বরদীতে অপপ্রচারের অভিযোগে বিএনপির সংবাদ সম্মেলন ঈশ্বরদীতে শতাধিক মৌচাষীর অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত গণতন্ত্র ও স্বাধিকার আন্দোলনের আপসহীন কণ্ঠস্বর খোন্দকার দেলোয়ার: স্বাধীনতা পদকই হোক যোগ্য সম্মান” দ্বীনি শিক্ষার আলো ছড়াতে ঈশ্বরদীতে ‘তারবিয়াতুল উম্মাহ্ নূরানী মাদরাসা উদ্বোধন হাড় ভাঙার শব্দ শোনার অপেক্ষায় তৃণমূল; অলিদ বিন সিদ্দিকের সমালোচনার ইতি টানার ঘোষণা

পাবনায় র‍্যাবের হাতে ডাক বাবু হত্যা মামলার ১ পলাতক আসামি গ্রেপ্তার

পাবনা প্রতিনিধি :-
  • আপডেট সময় : ০১:৩৩:২৪ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অগাস্ট ২০২৪ ২৮৪ বার পড়া হয়েছে

শুক্রবার (৩০ আগস্ট) পাবনা জেলা সদর থানা গয়েশপুর ইউনিয়নের কৃষ্ণপুর এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ নেতা বাবু শেখ ওরফে ডাক বাবু হত্যা মামলার ১ পলাতক আসামি গ্রেপ্তার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১২) সিপিসি-২, পাবনার একটি অভিযানিক দল।

গ্রেপ্তারকৃত আসামি সাদ্দাম প্রামানিক সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের কৃষ্ণপুর এলাকার আসলাম প্রামানিক ছেলে।

র‍্যাব-১২ পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মনোয়ার হোসেন চৌধুরী জানান, তথ্য প্রযুক্তির সহায়তায় র‍্যাব সদস্যরা ডাক বাবু হত্যার ছায়া তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় শুক্রবার (৩০ আগস্ট) পাবনা জেলা সদর থানা গয়েশপুর ইউনিয়নের কৃষ্ণপুর এলাকায় অভিযান চালিয়ে সাদ্দাম প্রামানিককে গ্রেপ্তার করে র‍্যাব-১২, সিপিসি-২, পাবনার সদস্যরা।

এই ঘটনায় অন্যান্য আসামীদেরও গ্রেফতারের চেষ্টা অব্যহত আছে। গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পাবনা জেলার সদর থানায় হস্তান্তর করা হয়।

উল্লেখ্য, পাবনা সদর উপজেলার ভাড়ারা ইউনিয়নের নলদাহ নতুনপাড়া এলাকায় জহিরুল ইসলাম বাবু ওরফে ডাক বাবু (৪৫) নামের এক আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। গত ৮ জুন রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহত জহিরুল হক বাবু ওরফে ডাক বাবু উপজেলার গয়েশপুর ইউনিয়নের দক্ষিণ মনোহরপুর এলাকার আজাহার শেখের ছেলে এবং ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পাবনায় র‍্যাবের হাতে ডাক বাবু হত্যা মামলার ১ পলাতক আসামি গ্রেপ্তার

আপডেট সময় : ০১:৩৩:২৪ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অগাস্ট ২০২৪