ঢাকা ০৮:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাবনায় হাঁটের ইজারা ও আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ নওগাঁর মান্দায় সড়ক উন্নয়ন কাজে বাধা’ কর্মকর্তাদের হস্তক্ষেপে সমাধান সরকারি জায়গা দখল করে মার্কেট নির্মাণ’ রাস্তাবিহীন মানবেতর জীবনযাপন ঈশ্বরদীতে মুলাডুলি প্রিমিয়ার লীগ সিজন-৩ এর খেলোয়াড় নিলাম অনুষ্ঠিত ঈশ্বরদীতে র‌্যাবের অভিযানে মাদকসহ গ্রেফতার- ১ ঈশ্বরদীতে অপপ্রচারের অভিযোগে বিএনপির সংবাদ সম্মেলন ঈশ্বরদীতে শতাধিক মৌচাষীর অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত গণতন্ত্র ও স্বাধিকার আন্দোলনের আপসহীন কণ্ঠস্বর খোন্দকার দেলোয়ার: স্বাধীনতা পদকই হোক যোগ্য সম্মান” দ্বীনি শিক্ষার আলো ছড়াতে ঈশ্বরদীতে ‘তারবিয়াতুল উম্মাহ্ নূরানী মাদরাসা উদ্বোধন হাড় ভাঙার শব্দ শোনার অপেক্ষায় তৃণমূল; অলিদ বিন সিদ্দিকের সমালোচনার ইতি টানার ঘোষণা

প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে সাড়ে তিন কোটি টাকা দিল স্থানীয় সরকার উপদেষ্টা

বিশেষ প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৩:১৯:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪ ৩৩০ বার পড়া হয়েছে

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা এ. এফ হাসান আরিফ দেশের চলমান বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে প্রায় সাড়ে তিন কোটি টাকা অনুদান দিয়েছেন। আজ ০৩ সেপ্টেম্বর, মঙ্গলবার দুপুরে স্থানীয় সরকার উপদেষ্টা তিন কোটি পঁয়তাল্লিশ লাখ চল্লিশ হাজার চারশত পঁচিশ টাকা অংকের চেক প্রধান উপদেষ্টার নিকট হস্তান্তর করেন।

গত ২৫ আগষ্ট স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের আওতাধীন সকল দপ্তর/সংস্থা/ এবং প্রতিষ্ঠানের কর্মকর্তা/কর্মচারীদের একদিনের বেতনের সমপরিমান অর্থ প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে প্রদান করার সিদ্ধান্ত নেয়া হয়েছিল।

সে ধারাবাহিকতায় স্থানীয় সরকার বিভাগের আওতাধীন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরসহ সকল দপ্তর, সিটি কর্পোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা, ইউনিয়ন পরিষদে কর্মরত কর্মকর্তা/কর্মচারীদের এক দিনের বেতনের সমপরিমাণ অর্থ দুই কোটি বিশ লাখ আট হাজার তিনশত আটনব্বই টাকা এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের আওতাধীন সকল প্রতিষ্ঠানের কর্মরত সকল কর্মকর্তা/কর্মচারীর একদিনের সমপরিমাণ অর্থ পঁচাশি লাখ বত্রিশ হাজার সাতাশ টাকাসহ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে সর্বসাকুল্যে মোট তিন কোটি পাঁচ লাখ চারশত পঁচিশ টাকা প্রদান করা হয়েছে।

দেশের বিভিন্ন জেলায় ক্ষতিগ্রস্ত আর্থিক সহায়তা প্রদানের জন্য সিপি বাংলাদেশ কোম্পানি লিমিটেড প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে চল্লিশ লাখ টাকা অনুদান দেয়। গত ০১ সেপ্টেম্বর সিপি বাংলাদেশের কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান সুচাত সুন্তিপাদা’র নেতৃত্বে একটি প্রতিনিধি দল স্থানীয় সরকার উপদেষ্টা এ. এফ. হাসান আরিফের নিকট চল্লিশ লাখ টাকার একটি চেক হস্তান্তর করেছেন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে প্রাপ্ত তিন কোটি পাঁচ লাখ চারশত পঁচিশ টাকা এবং সিপি বাংলাদেশ কোম্পানী লিমিটেড থেকে প্রাপ্ত চল্লিশ লাখ টাকা সম্বলিত চেক প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে দুপুরে হস্তান্তর করেন স্থানীয় সরকার উপদেষ্টা এ. এফ. হাসান আরিফ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে সাড়ে তিন কোটি টাকা দিল স্থানীয় সরকার উপদেষ্টা

আপডেট সময় : ০৩:১৯:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪