ঢাকা ০২:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নেশার টাকা চেয়ে বাবা-মাকে মারধরে ছেলের বিরুদ্ধে মামলা কাহারোলে তথ্য চাওয়ায় দুই সাংবাদিককে অবরুদ্ধ, ইউএনও’র হস্তক্ষেপে উদ্ধার লালপুরে পুলিশ সদস্যসহ ইয়াবা নিয়ে গ্রেপ্তার ৩ ঈশ্বরদীতে আওয়ামী লীগের ‘গুপ্ত মিছিলের’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল জাকারিয়া পিন্টু ও সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে পাবনায় মানববন্ধন রাষ্ট্রপতির সঙ্গে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ, ষষ্ঠ সমাবর্তন জানুয়ারির শেষ সপ্তাহে পাবনায় ইয়াবাসহ দুই কারবারি আটক, কারাদণ্ড ৩ মাদকসেবীর সত্যের পক্ষে এক সাহসিক কলম যোদ্ধা : সায়েক এম রহমান  বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা শাখার মিলন মেলা ও পরিচিতি সভা অনুষ্ঠিত ফরিদপুরে কৃষকদের আস্থার প্রতিক উপজেলা কৃষি কর্মকর্তা আল ইমরান

প্রাক্তন স্বামী আসিফের নির্যাতনে গৃহবধূ ফারিহার মৃত্যু

আব্দুল্লাহ আল মোমিন, বিশেষ প্রতিনিধি:
  • আপডেট সময় : ১১:৪৩:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪ ৩৮৫ বার পড়া হয়েছে

গত ৩১ আগস্ট দিবাগত রাত্রে পাবনার লাকি বোর্ডিং থেকে পুলিশ অজ্ঞাত পরিচয়হীন তরুণীকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে। অবস্থার অবনতি হলে পাবনা একটি বেসরকারি ক্লিনিক এসোট স্পেশালাইজড হাসপাতালের আইসিইউ তে ভর্তি করে।

ফেসবুকে ঐ তরুণীর ছবি বিভিন্ন মাধ্যমে প্রচার হলে তার পরিবারের সন্ধান মেলে। পরিবারের লোকজন এসোট স্পেশালিস্ট হাসপাতালে এসে অবস্থার অবনতি দেখতে পেয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা স্পেশালিস্ট হাসপাতালে ভর্তি করে।

চিকিৎসাধীন অবস্থায় ২ সেপ্টেম্বর সোমবার দিবাগত রাত আনুমানিক দুইটার দিকে ওই তরুণীর মৃত্যু হয়। নিহত ওই তরুণী পাবনা কাশীনাথপুর এলাকার ফরহাদ হোসেনের মেয়ে ফাল্গুনী আক্তার ফারিহা ।

নিহতের মা জানান, তার মেয়ে ফারিহাকে পাবনা সদর উপজেলার দ্বীপচর রোড বলরামপুর (রানা ইকো পার্ক এর পাশে ) আসিফ নামের এক ছেলের সাথে বিবাহ দেন। গত ১ মাস আগে তার মেয়ের আসিফের সাথে বিবাহ বিচ্ছেদ হয়। বিচ্ছেদের পর থেকেই আসিফ নানাভাবে তার মেয়েকে এবং তার পরিবারকে হুমকি দিয়ে আসছিল এই বলে যে পুনরায় তার সাথে সংসার না করলে তার ভাই এবং তাকে হত্যা করবে। এরই ধারাবাহিকতায় গত ৩১ শে আগস্ট ফারিহা তার অসুস্থ নানির জন্য ওষুধ কিনতে কাশিনাথপুর বাজারে আসলে তখনই ফারিয়ার নিখোঁজ হয় এরপর থেকে ফারিয়ার তারা খোঁজ পাচ্ছিল না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

প্রাক্তন স্বামী আসিফের নির্যাতনে গৃহবধূ ফারিহার মৃত্যু

আপডেট সময় : ১১:৪৩:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪