ঢাকা ০১:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাবনায় হাঁটের ইজারা ও আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ নওগাঁর মান্দায় সড়ক উন্নয়ন কাজে বাধা’ কর্মকর্তাদের হস্তক্ষেপে সমাধান সরকারি জায়গা দখল করে মার্কেট নির্মাণ’ রাস্তাবিহীন মানবেতর জীবনযাপন ঈশ্বরদীতে মুলাডুলি প্রিমিয়ার লীগ সিজন-৩ এর খেলোয়াড় নিলাম অনুষ্ঠিত ঈশ্বরদীতে র‌্যাবের অভিযানে মাদকসহ গ্রেফতার- ১ ঈশ্বরদীতে অপপ্রচারের অভিযোগে বিএনপির সংবাদ সম্মেলন ঈশ্বরদীতে শতাধিক মৌচাষীর অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত গণতন্ত্র ও স্বাধিকার আন্দোলনের আপসহীন কণ্ঠস্বর খোন্দকার দেলোয়ার: স্বাধীনতা পদকই হোক যোগ্য সম্মান” দ্বীনি শিক্ষার আলো ছড়াতে ঈশ্বরদীতে ‘তারবিয়াতুল উম্মাহ্ নূরানী মাদরাসা উদ্বোধন হাড় ভাঙার শব্দ শোনার অপেক্ষায় তৃণমূল; অলিদ বিন সিদ্দিকের সমালোচনার ইতি টানার ঘোষণা

রাজশাহীতে নার্সকে ধর্ষণের অভিযোগে ডাক্তার কারাগারে

রাজশাহী প্রতিনিধি :
  • আপডেট সময় : ০২:০০:৫২ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫ ১০৩ বার পড়া হয়েছে

রাজশাহী নগরীর লক্ষীপুর এলাকার আল-আরাফাহ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে এক নার্সকে ধ*র্ষণের অভিযোগে আহসান হাবিব (২৯) নামের এক ডাক্তারকে কারাগারে পাঠিয়েছেন আদালত। তাঁর গ্রামের বাড়ি নওগাঁ। তিনি ওই ক্লিনিকের আবাসিক মেডিকেল অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

এর আগে গত ২৩ সেপ্টেম্বর ভুক্তভোগী নার্স বাদি হয়ে রাজপাড়া ধানায় ধর্ষণ মামলা করলে পুলিশ রবিবার (২৬ অক্টোবর) দুপুরে ক্লিনিক থেকে ডাক্তারকে গ্রে*ফ*তা*র করে। গত (৮ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতে ধর্ষণের ঘটনা ঘটে বলে মামলায় উল্লেখ করা হয়েছে। ভুক্তভোগী নার্স (২৫) অন্য একটি বেসরকারি ক্লিনিকে কর্মরত। বিয়ের প্রলোভন দেখিয়ে ডাক্তার তাঁকে আল-আরাফাহ ক্লিনিকে নিজের চেম্বারে ডেকে নিয়ে ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে।

এজাহারে বলা হয়েছে, দুই বছর আগে ওই নার্স ঢাকায় কর্মরত ছিলেন। ফেসবুকের মাধ্যমে ডাক্তার আহসান হাবিবের সাথে তার পরিচয়। বিয়ের প্রলোভন দেখিয়ে ঢাকার চাকরি ছাড়িয়ে ওই নার্সকে তিনি রাজশাহীতে আনেন। এরপর বিয়ে না করে ডাক্তার তার ভাড়া বাসায় নিয়ে শারীরীক সম্পর্ক চালিয়ে যান। সম্পর্ক চালিয়ে গেলেও ডাক্তার তাকে বিয়ে করেননি। সবশেষ ক্লিনিকে নিয়ে ধর্ষণ করেন তিনি।

আল-আরাফাহ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, ‘ঘটনার বিষয়ে বিস্তারিত জানি না। মামলায় ঘটনাস্থল হিসেবে আমাদের ক্লিনিকের নাম আছে বলে জেনেছি। এরপর সঙ্গে সঙ্গেই ডা. আহসান হাবিবকে ক্লিনিক থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রাজশাহীতে নার্সকে ধর্ষণের অভিযোগে ডাক্তার কারাগারে

আপডেট সময় : ০২:০০:৫২ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫