ঢাকা ০৪:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নেশার টাকা চেয়ে বাবা-মাকে মারধরে ছেলের বিরুদ্ধে মামলা কাহারোলে তথ্য চাওয়ায় দুই সাংবাদিককে অবরুদ্ধ, ইউএনও’র হস্তক্ষেপে উদ্ধার লালপুরে পুলিশ সদস্যসহ ইয়াবা নিয়ে গ্রেপ্তার ৩ ঈশ্বরদীতে আওয়ামী লীগের ‘গুপ্ত মিছিলের’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল জাকারিয়া পিন্টু ও সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে পাবনায় মানববন্ধন রাষ্ট্রপতির সঙ্গে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ, ষষ্ঠ সমাবর্তন জানুয়ারির শেষ সপ্তাহে পাবনায় ইয়াবাসহ দুই কারবারি আটক, কারাদণ্ড ৩ মাদকসেবীর সত্যের পক্ষে এক সাহসিক কলম যোদ্ধা : সায়েক এম রহমান  বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা শাখার মিলন মেলা ও পরিচিতি সভা অনুষ্ঠিত ফরিদপুরে কৃষকদের আস্থার প্রতিক উপজেলা কৃষি কর্মকর্তা আল ইমরান

রাজশাহীতে সড়ক দূর্ঘটনায় নিহত ২

রাজশাহী ব্যুরো ঃ
  • আপডেট সময় : ১০:৪২:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪ ২৭৯ বার পড়া হয়েছে

রাজশাহীর মোহনপুর উপজেলার সিএনজির সঙ্গে ভুটভুটির মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩১ অক্টোবর ) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সইপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, নওগাঁর মান্দা উপজেলার দাসপাড়া গ্রামের মমতাজুল ইসলামের ছেলে মো. পলাশ (২১) ও রানীনগর উপজেলার তালিমপুর গ্রামের মৃত তোতা হাজির ছেলে আব্দুল কুদ্দুস (৪০)। এদের মধ্যে পলাশ সেনাবাহিনীর সৈনিক ও আব্দুল কুদ্দুস মসজিদের ইমাম। তারা ‍দুইজন সিএনজির যাত্রী ছিল।

মোহনপুর থানার ওসি আব্দুল হান্নান জানান, নওগাঁগামী সিএনজির (রাজ মেট্রো থ ১১-০৩৭৩) মোহনপুর উপজেলার সইপাড়া মাহেন্দ্রা গাড়িকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা ইঞ্জিন চালিত ভুটভুটি গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষের ঘটনায় সিএনজি দুমড়ে মুচড়ে যায়। এতে করে সিএনজি যাত্রী পলাশের মাথায, ডান হাত, মুখ, ডান পায়ে এবং আব্দুল কুদ্দুসের মাথা ও ডান হাতে গুরুতর জখম হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ভুটভুটি চালককে আটক করা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রাজশাহীতে সড়ক দূর্ঘটনায় নিহত ২

আপডেট সময় : ১০:৪২:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪