ঢাকা ১১:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খালেদা জিয়ার স্মরণে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন নেশার টাকা চেয়ে বাবা-মাকে মারধরে ছেলের বিরুদ্ধে মামলা কাহারোলে তথ্য চাওয়ায় দুই সাংবাদিককে অবরুদ্ধ, ইউএনও’র হস্তক্ষেপে উদ্ধার লালপুরে পুলিশ সদস্যসহ ইয়াবা নিয়ে গ্রেপ্তার ৩ ঈশ্বরদীতে আওয়ামী লীগের ‘গুপ্ত মিছিলের’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল জাকারিয়া পিন্টু ও সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে পাবনায় মানববন্ধন রাষ্ট্রপতির সঙ্গে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ, ষষ্ঠ সমাবর্তন জানুয়ারির শেষ সপ্তাহে পাবনায় ইয়াবাসহ দুই কারবারি আটক, কারাদণ্ড ৩ মাদকসেবীর সত্যের পক্ষে এক সাহসিক কলম যোদ্ধা : সায়েক এম রহমান  বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা শাখার মিলন মেলা ও পরিচিতি সভা অনুষ্ঠিত

রাজশাহীতে সার বিক্রিতে কারসাজি

রাজশাহী প্রতিনিধি :
  • আপডেট সময় : ১২:৫১:৫৫ অপরাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪ ২৫২ বার পড়া হয়েছে

রাজশাহীতে সার বিক্রিতে কারসাজির অভিযোগে দুই সার ব্যবসায়িককে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) সন্ধ্যার পর পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সোহরাব হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন। অভিযানে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার ফারজানা তাসনিম।

আদালত সূত্র থেকে জানা যায়, মজুদের বেশি সার সংরক্ষণ ও উত্তোলন ভাউচারের তথ্যের সঙ্গে মজুদ ও বিক্রি ভাউচারের মিল না থাকায় পবা উপজেলার বায়া বাজারের বিসি আইসি সার ডিলার নাহার এন্টারপ্রাইজকে ২০ হাজার টাকা ও জার্মান আলী ট্রেডার্সকে ২০ হাজার টাকাসহ মোট ৪০ হাজার টাকা জরিমানা করেন।

এই বিষয়ে পবা উপজেলা নির্বাহী অফিসার সোহরাব হোসেন জানান, এই দুই ডিলার সরকারি গুদাম থেকে যে পরিমাণ সার উত্তোলন করেন কিন্তু ডিলারের গুদামে তার চেয়ে অনেক বেশি পরিমাণ সার পাওয়া গেছে।

আবার যে পরিমাণ বিক্রি করেছেন বলে ভাউচার দিয়েছেন তার ক্রেতাদের সঙ্গে যোগাযোগ করে সেই তথ্যের সঠিক মিল পাওয়া যায়নি। এই দুই সার ডিলার কালো বাজার থেকে সার কিনে বেশি দামে ক্রেতাদের কাছে বিক্রি করছিলেন এই অভিযোগ প্রমাণিত হয়েছে। আবার ক্রেতার নামে বিক্রি ভাউচার কেটে রাখলেও আদৌ সেই ক্রেতার কাছে কোন সারই বিক্রি করা হয়নি। কারসাজি করার অপরাধে দুই ডিলারকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা তাৎক্ষণিক আদায় করে সরকারি রাজস্ব তহবিলে জমা দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রাজশাহীতে সার বিক্রিতে কারসাজি

আপডেট সময় : ১২:৫১:৫৫ অপরাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪