মঙ্গলবার (২৩ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেন, সকালে ধানমণ্ডি-৩২ এলাকায় ‘দৈনিক সকাল’-এর মাল্টিমিডিয়া রিপোর্টার মাহফুজুর রহমান শিশির, ‘যমুনা টেলিভিশন’-এর সিনিয়র রিপোর্টার রাব্বী সিদ্দিকী এবং ‘কালবেলা’র সংবাদকর্মী আব্দুর রহমান ইশানসহ বেশ কয়েকজন গণমাধ্যমকর্মীর ওপর জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা সন্ত্রাসী কায়দায় বর্বরোচিত হামলা করে।
সংবাদ শিরোনাম ::
সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জামায়াত নেতাকর্মীদের শাস্তি দাবি ছাত্রদলের
বাংলার জনতা প্রতিবেদক
- আপডেট সময় : ০৭:৩৩:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ ১০২ বার পড়া হয়েছে
যৌথ বিবৃতিতে রাকিবুল ইসলাম রাকিব ও নাছির উদ্দীন নাছির বলেন, গণমাধ্যমের কণ্ঠরোধ করা এবং সাংবাদিকদের ওপর হামলা চালানো যেকোনো স্বাধীন, গণতান্ত্রিক ও সভ্য সমাজের পরিপন্থী।
ছাত্রদলের এই দুই নেতা আরও বলেন, এই ঘটনা প্রমাণ করে যে তারা ভিন্নমত সহ্য করতে পারে না এবং দেশকে একটি উগ্র, অসহিষ্ণু ও ফ্যাসিবাদী কাঠামোর দিকে ঠেলে দিতে চায়।
বিবৃতিতে তারা অবিলম্বে ধানমণ্ডি-৩২ নম্বরে গণমাধ্যমকর্মীদের ওপর হামলায় জড়িত জামায়াত নেতাকর্মীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানান। একইসঙ্গে আহত সকল গণমাধ্যমকর্মীর আশু সুস্থতা কামনা করে তাদের সুচিকিৎসা নিশ্চিত করা এবং সাংবাদিকদের পেশাগত নিরাপত্তার বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তারা।



















