সাপাহারে গোয়ালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন এমপি মোস্তাফিজুর রহমানের সহধর্মিণী
- আপডেট সময় : ০৩:৩৩:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ৭২ বার পড়া হয়েছে
নওগাঁ-১ (সাপাহার, পোরশা ও নিয়ামতপুর) আসনের সংসদ সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান-এর সহধর্মিণী মোছাঃ ফরিদা পারভিন সাপাহার উপজেলার ২নং গোয়ালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সাক্ষাৎকালে তিনি ইউনিয়নের সার্বিক পরিস্থিতি, চলমান উন্নয়ন কার্যক্রম এবং স্থানীয় মানুষের সুখ-দুঃখ ও বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন। এ সময় সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন, জনসেবার মান বৃদ্ধি এবং এলাকার উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করার বিষয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়।
সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন সাপাহার উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম এবং ২নং গোয়ালা ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মাহামুদুল হাসান।
সৌজন্য সাক্ষাৎ শেষে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান অতিথিদের আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানান। উপস্থিত ব্যক্তিরা এলাকার সার্বিক উন্নয়ন, জনকল্যাণমূলক কর্মকাণ্ড এবং জনগণের প্রত্যাশা পূরণে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাৎকে স্থানীয়রা ইতিবাচক হিসেবে দেখছেন।















