ঢাকা ০৮:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খালেদা জিয়ার স্মরণে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন নেশার টাকা চেয়ে বাবা-মাকে মারধরে ছেলের বিরুদ্ধে মামলা কাহারোলে তথ্য চাওয়ায় দুই সাংবাদিককে অবরুদ্ধ, ইউএনও’র হস্তক্ষেপে উদ্ধার লালপুরে পুলিশ সদস্যসহ ইয়াবা নিয়ে গ্রেপ্তার ৩ ঈশ্বরদীতে আওয়ামী লীগের ‘গুপ্ত মিছিলের’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল জাকারিয়া পিন্টু ও সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে পাবনায় মানববন্ধন রাষ্ট্রপতির সঙ্গে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ, ষষ্ঠ সমাবর্তন জানুয়ারির শেষ সপ্তাহে পাবনায় ইয়াবাসহ দুই কারবারি আটক, কারাদণ্ড ৩ মাদকসেবীর সত্যের পক্ষে এক সাহসিক কলম যোদ্ধা : সায়েক এম রহমান  বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা শাখার মিলন মেলা ও পরিচিতি সভা অনুষ্ঠিত

সীতাকুণ্ডে জমির পরিমাপ নিয়ে বৃদ্ধাকে শ্বাসরুদ্ধ করে হত্যা

সীতাকুণ্ড প্রতিনিধি-
  • আপডেট সময় : ০২:৪২:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪ ২৫৯ বার পড়া হয়েছে

চট্টগ্রামের সীতাকুণ্ডে জমির পরিমাপকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আলহাজ্ব মীর ইউসুফ আলী (৬৭) নামে এক অবসরপ্রাপ্ত কর্মকর্তার মৃত্যু হয়েছে।

শনিবার (১৬ নভেম্বর) সকাল ১০টার সময় উপজেলার জোড়আমতল এলাকায় এ ঘটনা ঘটে। তিনি আরআর জুট মিলস’র সাবেক হিসাব রক্ষক কর্মকর্তা ছিলেন।

এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা যায়, ইউছুফ আলীর ভাই মীর আব্দুর রহিম তার এজমালি মালিকানাধীন জায়গার তিনভাগের এক অংশ প্রতিবেশী মৃত আব্দুল রহিমের ছেলে মোঃ হেলাল উদ্দিনের কাছে বিক্রি করেন। জায়গা ভাগ না হওয়ায় সীমানার দিক নির্ধারণ করা হয়নি।

আজ সকাল ১০ টায় ক্রেতা প্রবাসী হেলাল উদ্দিন ভাড়া করা লোকজন নিয়ে তার সুবিধামত উত্তর দিক বাঁশ দিয়ে বেড়া দিয়ে দখল করার সময় মোঃ ইউছুফ বাধা দেন এবং বলেন জায়গা বন্টন হয়নি, কোনো একদিন জায়গা নির্ধারণ করে বন্টনের পর তোমার ক্রয়কৃত জায়গা নিয়ে যেও, এর আগে বেড়া ও সাইনবোর্ড দিতে পারবেনা, তখন হেলাল তর্কাতর্কির এক পর্যায়ে বৃদ্ধ ইউছুফকে সাইনবোর্ডের পাশেই কাদা মাটিতে ফেলে মাটিতে চেপে ধরে! এতে তিনি শ্বাসরুদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। তাকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতাল নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন।

এব্যাপারে সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মজিবুর রহমান বলেন, দুপুর ৩ টায় খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। তদন্তে জানা যাবে কিভাবে মৃত্যু হয়েছে। এরপর আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সীতাকুণ্ডে জমির পরিমাপ নিয়ে বৃদ্ধাকে শ্বাসরুদ্ধ করে হত্যা

আপডেট সময় : ০২:৪২:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪