স্পিকার হিসেবে নির্বাচিত মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমকে শুভেচ্ছা জানালেন- মোহাম্মদ অলিদ বিন সিদ্দিক তালুকদার
- আপডেট সময় : ০১:২৬:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ ১৭১ বার পড়া হয়েছে
স্পিকার হিসেবে নির্বাচিত মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমকে শুভেচ্ছা জানালেন- ফ্যাসিবাদ প্রতিরোধ আন্দোলন এর সভাপতি মোহাম্মদ অলিদ বিন সিদ্দিক তালুকদার।
হাফিজ উদ্দিন আহমদ একজন বাংলাদেশী সামরিক ব্যক্তিত্ব, রাজনীতিবিদ, ফুটবলার, দৌড়বিদ ও মুক্তিযোদ্ধা। তিনি খালেদা জিয়ার মন্ত্রিসভায় মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছেন। ভোলা-৩ আসন থেকে তিনি পরপর ৬ মেয়াদে সংসদ সদস্য নির্বাচিত হন।
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আজ বৃহস্পতিবার ১২ মার্চ বেলা ১১টায় সংসদের অধিবেশনে ঘোষণার মাধ্যমে ত্রয়োদশ সংসদে স্পিকার হলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
১৩তম জাতীয় সংসদের স্পীকার হিসাবে নির্বাচিত হওয়ায় বীর মুক্তিযোদ্ধা, প্রবীন রাজনীতিক হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম এবং ডেপুটি স্পীকার হিসাবে ব্যারিস্টার কায়সার কামাল- কে ফ্যাসিবাদ প্রতিরোধ আন্দোলন ও জাতীয় জনতা ফোরাম কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা ।
















