সংবাদ শিরোনাম ::
হজের প্রাথমিক নিবন্ধন ৩০ নভেম্বর পর্যন্ত চলবে
নিউজ ডেক্সঃ
- আপডেট সময় : ০৪:২৪:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪ ৩৮১ বার পড়া হয়েছে
হজের প্রাথমিক নিবন্ধন ৩০ নভেম্বর পর্যন্ত চলমান থাকবে। গতকাল এ বিষয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ-১ অধিশাখা হতে বিশেষ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
এতে চলতি বছরের ২৫ আগস্টে জারিকৃত বিজ্ঞপ্তি অনুসারে ৩০ নভেম্বর ২০২৪ তারিখের মধ্যে হজে গমনেচ্ছু প্রাক-নিবন্ধিত ব্যক্তিদেরকে তিন লক্ষ টাকা ব্যাংকে জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন করার জন্য অনুরোধ করা হয়েছে। এসময়ের মধ্যে প্রাক-নিবন্ধন ও প্রাথমিক নিবন্ধন যুগপৎভাবে করা যাবে।















