ঢাকা ০৯:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খালেদা জিয়ার স্মরণে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন নেশার টাকা চেয়ে বাবা-মাকে মারধরে ছেলের বিরুদ্ধে মামলা কাহারোলে তথ্য চাওয়ায় দুই সাংবাদিককে অবরুদ্ধ, ইউএনও’র হস্তক্ষেপে উদ্ধার লালপুরে পুলিশ সদস্যসহ ইয়াবা নিয়ে গ্রেপ্তার ৩ ঈশ্বরদীতে আওয়ামী লীগের ‘গুপ্ত মিছিলের’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল জাকারিয়া পিন্টু ও সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে পাবনায় মানববন্ধন রাষ্ট্রপতির সঙ্গে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ, ষষ্ঠ সমাবর্তন জানুয়ারির শেষ সপ্তাহে পাবনায় ইয়াবাসহ দুই কারবারি আটক, কারাদণ্ড ৩ মাদকসেবীর সত্যের পক্ষে এক সাহসিক কলম যোদ্ধা : সায়েক এম রহমান  বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা শাখার মিলন মেলা ও পরিচিতি সভা অনুষ্ঠিত

অবৈধ অনুপ্রবেশের সময় ৫৬ বিজিবি কর্তৃক আটক-২

মোঃ রাশেদুল ইসলাম, পঞ্চগড়
  • আপডেট সময় : ০২:২১:৩৭ অপরাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ ৪২০ বার পড়া হয়েছে

পঞ্চগড়ে’র বোদা উপজেলা সীমান্ত দিয়ে অবৈধ ভাবে ভারতে অনুপ্রবেশের সময় দুই জনকে আটক করেছে বিজিবি।

শুক্রবার (২০- সেপ্টেম্বর) ২০২৪ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭টা ৩০মিনিটে নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) এর অধীনস্থ বোদা উপজেলাধীন বড়শশী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তের শূন্য রেখা থেকে ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মায়াপাড়া নামক স্থান হতে তাদের আটক করা হয়।

আটক ০২ জন বাংলাদেশী হিন্দু সম্প্রদায়ের নাগরিক। অবৈধভাবে ভারতে প্রবেশের প্রাক্কালে বিজিবি টহল দল কর্তৃক আটক করা হয়। আটককৃত দুজন হলেন, জেলার দেবীগঞ্জ উপজেলার ভাউলাগঞ্জ ইউনিয়নের বলরামপুর এলাকার মহেন্দ্রনাথ এর ছেলে কৃষ্ণ চন্দ্র রায় (২০), পিতা-মজিন্দ্র নাথ, এবং বোদা উপজেলার মারেয়া ইউনিয়নের গোপাল চন্দ্র রায় এর ছেলে দীপ্ত রায় (১৮)।

আটক দুজনকেই বোদা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ বিষয়ে বিজিবি এর পক্ষ থেকে জানানো হয়েছে, নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) এর দায়িত্বাধীন সীমান্ত এলাকা দিয়ে পার্শ্ববর্তী দেশে অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবির টহল তৎপরতা বৃদ্ধি করা হয়েছে এবং অনুপ্রবেশকারীদের আটকের কার্যক্রম অব্যাহত রয়েছে যা ভবিষ্যতে আরও বেগবান হবে। অবৈধ অনুপ্রবেশ না করার জন্য সকলকে সতর্ক থাকার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

অবৈধ অনুপ্রবেশের সময় ৫৬ বিজিবি কর্তৃক আটক-২

আপডেট সময় : ০২:২১:৩৭ অপরাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪