ঢাকা ০৮:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খালেদা জিয়ার স্মরণে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন নেশার টাকা চেয়ে বাবা-মাকে মারধরে ছেলের বিরুদ্ধে মামলা কাহারোলে তথ্য চাওয়ায় দুই সাংবাদিককে অবরুদ্ধ, ইউএনও’র হস্তক্ষেপে উদ্ধার লালপুরে পুলিশ সদস্যসহ ইয়াবা নিয়ে গ্রেপ্তার ৩ ঈশ্বরদীতে আওয়ামী লীগের ‘গুপ্ত মিছিলের’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল জাকারিয়া পিন্টু ও সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে পাবনায় মানববন্ধন রাষ্ট্রপতির সঙ্গে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ, ষষ্ঠ সমাবর্তন জানুয়ারির শেষ সপ্তাহে পাবনায় ইয়াবাসহ দুই কারবারি আটক, কারাদণ্ড ৩ মাদকসেবীর সত্যের পক্ষে এক সাহসিক কলম যোদ্ধা : সায়েক এম রহমান  বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা শাখার মিলন মেলা ও পরিচিতি সভা অনুষ্ঠিত

আনোয়ারায় ৩ মাদক সেবনকারী আটক

আনোয়ারা(চট্টগ্রাম)প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ১২:৩০:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪ ৩৫২ বার পড়া হয়েছে

চট্টগ্রামের আনোয়ারায় উপজেলায় তিন মাদক সেবনকারী আটক করেছে সেনাবাহিনী। শনিবার (১৬) নভেম্বর বিকালে উপজেলার বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ গ্রাম থেকে তাদের আটক করা হয়। তারা সবাই পেশাদার মাদক সেবনকারী বলে জানায় সেনাবাহিনী।

আটককৃতরা হলেন মোঃ বাবুল (৫৫), মোঃ আলম (৫০) ও মোঃ আরাফাত (২৩)। তারা সবাই উপজেলার বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ গ্রামের বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা সেনাবাহিনী ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মোঃ নাফিস সাদিক রিফাত জানান, এলাকায় মাদক সেবন করার অভিযোগে তিন মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে আটক করা হয়। পরে আইনী প্রক্রিয়ার জন্য আনোয়ারা থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

সেনাবাহিনী সূত্র জানায়, আটককৃত তিনজন স্থানীয় পেশাদার মাদক ব্যবসায়ী ও সেবনকারী। এলাকায় বিভিন্ন স্থানে মাদক বিক্রয় করে ও সেবন করে থাকে। প্রতিদিনের মতো এলাকায় মাদক সেবন অবস্থায় স্থানীয়দের থেকে খবর পেয়ে অভিযান চালিয়ে তাঁরা তিনজনকে নেশাগ্রস্ত অবস্থায় আটক করা হয়। এসময় তাদের থেকে জাল টাকা, চাকু, বাটাল, গাজা, তামাক পাতা, গাজা খাওয়ার কলকি, নেশা করার ফুয়েল পেপার ও ইয়াবা খাওয়ার সরঞ্জাম উদ্ধার করা হয়।

আনোয়ারা থানার ওসি মনির হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আনোয়ারায় ৩ মাদক সেবনকারী আটক

আপডেট সময় : ১২:৩০:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪