ঢাকা ১১:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আমতলীতে কৃষক সমাবেশ অনুষ্ঠিত

মাইনুল ইসলাম রাজু, আমতলী (বরগুনা) প্রতিনিধি :
  • আপডেট সময় : ১০:৩৭:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬ ১১ বার পড়া হয়েছে

বরগুনার উপকূলীয় এলাকায় ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে আমতলীতে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা ১১টার দিকে আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের ঘটখালী ব্লকের ঘটখালী গ্রামে ১৫০ জন কৃষক ও বরগুনা জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সকল কর্মকর্তাদের নিয়ে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।

ওই সমাবেশের আয়োজন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বরগুনা। সমাবেশে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকার সরেজমিন উইংয়ের পরিচালক মো. ওবায়দুর রহমান মন্ডল।

বিশেষ অতিথি ছিলেন সরেজমিন উইংয়ের উপ-পরিচালক (বীজ ও অন্যান্য উপকরণ) ড. সাফায়েত আহম্মদ সিদ্দিকী এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বরগুনার উপ-পরিচালক এস.এম. বদরুল আলম।

আমতলী উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাসেল এর সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বরিশাল অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. আবুল কালাম আজাদ।

সমাবেশে বক্তারা বলেন, উপকূলীয় এলাকায় যেসব ফসল আবাদ উপযোগী, বিশেষ করে সূর্যমুখীর আবাদ বৃদ্ধি করতে হবে। এ লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বরগুনা জেলায় ২২ হাজার ৫০০ জন কৃষককে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হবে।

কৃষক সমাবেশ শেষে বরগুনা জেলায় কর্মরত বিসিএস (কৃষি) ক্যাডার কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেখানে সরকারের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে কর্মকর্তাদের দিকনির্দেশনা প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আমতলীতে কৃষক সমাবেশ অনুষ্ঠিত

আপডেট সময় : ১০:৩৭:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬