ঢাকা ০৬:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

আ.লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গ্রেপ্তার

জি এম শরিফুল ইসলাম সানু সাতক্ষীরা:
  • আপডেট সময় : ০৭:১৫:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬ ৮৪ বার পড়া হয়েছে

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক প্রশাসক মো. নজরুল ইসলামকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

​সোমবার (২৭ জুলাই) দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম

​তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল রাজধানীর ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান চালায়। অভিযানে বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত নিজ বাসা থেকে নজরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

​ডিবি প্রধান আরও জানান, গ্রেপ্তারকৃত নজরুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। ওইসব মামলার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।

​বর্তমানে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং তাকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে বলে নিশ্চিত করেছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আ.লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গ্রেপ্তার

আপডেট সময় : ০৭:১৫:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬