ঢাকা ০১:১৮ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুমিল্লার সীমান্তে বিজিবির অভিযানে ৬ মানব পাচারকারী ও ভারতীয় নারী আটক ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযানে দুই যুবক আটক পাবনায় জাভেলিয়াস বিউটি’র উদ্বোধন জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ যশোরের সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রোধে সর্বোচ্চ সতর্ক বিজিবি কাঁঠালিয়ায় সরকারি খাস জমি দখলমুক্ত করল উপজেলা প্রশাসন আইইবির কেন্দ্রীয় কাউন্সিল সদস্য নির্বাচিত হলেন রুয়েটের ভিসি ও ছাত্রকল্যাণ পরিচালক অনলাইন নিউজ পোর্টালকে ফ্যাসিবাদের বিরুদ্ধে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর দরগা বাজার উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক হাবিবুর রহমান হাবিব ঈশ্বরদীতে শিক্ষক রুবেলকে ইলেকট্রিক হুইল চেয়ার উপহার

কুমিল্লার সীমান্তে বিজিবির অভিযানে ৬ মানব পাচারকারী ও ভারতীয় নারী আটক

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:০৭:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ ১২ বার পড়া হয়েছে

কুমিল্লার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে ছয় তালিকাভুক্ত মানবপাচারকারী ও এক ভারতীয় নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (১৬ নভেম্বর) কুমিল্লা সেক্টরের আওতাধীন ১০ ও ৬০ বিজিবি এসব অভিযান পরিচালনা করে। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা ১০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ।
বিজিবি জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুমিল্লার ব্রাহ্মণপাড়া, সদর দক্ষিণ উপজেলার সালদানদী ও শশীদল এবং বৌয়ারাবাজার বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালানো হয়। সংশ্লিষ্ট বিওপি কমান্ডারদের নেতৃত্বে বিজিবি সদস্যরা ব্রাহ্মণপাড়া থানা পুলিশের সমন্বয়ে এ যৌথ অভিযান পরিচালনা করেন।

অভিযানে আটক ছয় মানবপাচারকারী হলেন ব্রাহ্মণপাড়া উপজেলার গঙ্গানগর গ্রামের জীবন মিয়া (২৮), রামচন্দ্রপুর গ্রামের খোকন (৪৮), উত্তর আশাবাড়ি গ্রামের জিলানী (২৫), দক্ষিণ আশাবাড়ি গ্রামের টুটুল খান টিটু (৩০), নারায়ণপুর গ্রামের আপন (৩৩) এবং কুমিল্লা কোতোয়ালি থানার হরিপুর গ্রামের শরিফুল ইসলাম (৩৩)।
এ ছাড়া আটক ভারতীয় নাগরিকের নাম নাজমা বেগম সাইকিয়া (৩১)। তিনি ভারতের আসাম রাজ্যের সনিতপুর জেলার ডেকিয়াজুলি থানার পলাশ বস্তি পাথর এলাকার বাসিন্দা।
বিজিবি আরও জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মানবপাচার, নারী ও শিশুপাচার, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও চোরাচালানসহ সব ধরনের সীমান্ত অপরাধ প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করা হয়েছে। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কুমিল্লার সীমান্তে বিজিবির অভিযানে ৬ মানব পাচারকারী ও ভারতীয় নারী আটক

আপডেট সময় : ০৮:০৭:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬