ঢাকা ০৭:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খালেদা জিয়ার স্মরণে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন নেশার টাকা চেয়ে বাবা-মাকে মারধরে ছেলের বিরুদ্ধে মামলা কাহারোলে তথ্য চাওয়ায় দুই সাংবাদিককে অবরুদ্ধ, ইউএনও’র হস্তক্ষেপে উদ্ধার লালপুরে পুলিশ সদস্যসহ ইয়াবা নিয়ে গ্রেপ্তার ৩ ঈশ্বরদীতে আওয়ামী লীগের ‘গুপ্ত মিছিলের’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল জাকারিয়া পিন্টু ও সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে পাবনায় মানববন্ধন রাষ্ট্রপতির সঙ্গে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ, ষষ্ঠ সমাবর্তন জানুয়ারির শেষ সপ্তাহে পাবনায় ইয়াবাসহ দুই কারবারি আটক, কারাদণ্ড ৩ মাদকসেবীর সত্যের পক্ষে এক সাহসিক কলম যোদ্ধা : সায়েক এম রহমান  বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা শাখার মিলন মেলা ও পরিচিতি সভা অনুষ্ঠিত

চাটমোহরে টিসিবি’র কার্ড নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

বিশেষ প্রতিবেদক
  • আপডেট সময় : ০১:২৫:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪ ৩৬০ বার পড়া হয়েছে
পাবনার চাটমোহরে টিসিবি’র পণ্যের কার্ড নিয়ে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৫ জন আহত হয়। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদের মধ্যে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্র জানায়, পার্শ্বডাঙ্গা ইউনিয়নের হতদরিদ্রদের জন্য অতিসম্প্রতি টিসিবি পন্যের সুফল ভোগীদের জন্য কার্ড বরাদ্দ হয়। এই তালিকা নিয়ে পার্শ্বডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মহসিন আলী এবং সাবেক সাধারণ সম্পাদক ওস সাবেক ইউপি চেয়ারম্যান রবিউল করিম তারেকের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়।
বুধবার তাদের দেয়া তালিকা অনুযায়ী টিসিবির পন্য বিতরন করতে নির্বাহী কর্মকর্তাকে জানাতে আসে উভয় পক্ষ। এতে একে অপরের সাথে কথা কাটাকাটি ও পরে সংঘর্ষে লিপ্ত হয়। এলাকায় সংঘর্ষ ছড়িয়ে পরলে যে যার মতো পালিয়ে যায়। সংঘর্ষে আহত হয় ৫ জন।
এ ব্যাপারে সাবেক চেয়ারম্যান রবিউল করিম তারেকের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।
চাটমোহর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব এইচ ইসলাম হীরা জানান, ঘটনাটি আমার জানা নেই। তবে বিএনপির নাম ভাঙ্গীয়ে কেউ কোন অপরাধ করলে বা দখলের চেষ্টা করলে দলীয় ভাবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে।
এ ব্যাপারে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রেদুয়ানুল হালিম জানান, টিসিবি’র পন্য সরকারী নিয়ম মেনে যাদের পাওয়ার কথা শুধু তারাই পাবে। আমরা কারো কোন লিষ্ট পাই নাই। আমার সরকারী নির্দেশের একচুলও অমান্য করবো না। নিয়ম মেনেই সব কিছু চলবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চাটমোহরে টিসিবি’র কার্ড নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

আপডেট সময় : ০১:২৫:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪