ঢাকা ০৩:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নেশার টাকা চেয়ে বাবা-মাকে মারধরে ছেলের বিরুদ্ধে মামলা কাহারোলে তথ্য চাওয়ায় দুই সাংবাদিককে অবরুদ্ধ, ইউএনও’র হস্তক্ষেপে উদ্ধার লালপুরে পুলিশ সদস্যসহ ইয়াবা নিয়ে গ্রেপ্তার ৩ ঈশ্বরদীতে আওয়ামী লীগের ‘গুপ্ত মিছিলের’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল জাকারিয়া পিন্টু ও সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে পাবনায় মানববন্ধন রাষ্ট্রপতির সঙ্গে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ, ষষ্ঠ সমাবর্তন জানুয়ারির শেষ সপ্তাহে পাবনায় ইয়াবাসহ দুই কারবারি আটক, কারাদণ্ড ৩ মাদকসেবীর সত্যের পক্ষে এক সাহসিক কলম যোদ্ধা : সায়েক এম রহমান  বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা শাখার মিলন মেলা ও পরিচিতি সভা অনুষ্ঠিত ফরিদপুরে কৃষকদের আস্থার প্রতিক উপজেলা কৃষি কর্মকর্তা আল ইমরান

নওগাঁর আত্রাইয়ে ইউএনও’র হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ: কনের বাবার জরিমানা ও মুচলেকা

মোঃ মমিন আলী নওগাঁ জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:৩৯:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬ ৭৯ বার পড়া হয়েছে

নওগাঁর আত্রাই উপজেলার মনিয়ারি ইউনিয়নের ভরতেঁতুলিয়া গ্রামে ইউএনও’র হস্তক্ষেপে বন্ধ হয়ে গেছে বাল্যবিবাহ। বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ অনুযায়ী মোবাইল কোর্ট (ভ্রাম্যমাণ আদালত) পরিচালনা করে এ বিয়ে বন্ধ করা হয়। একই সাথে আইন অমান্য করায় কনের পিতাকে ১৫ হাজার টাকা জরিমানা এবং মেয়ের বয়স পূর্ণ না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না মর্মে মুচলেকা নেওয়া হয়েছে। গতকাল ১৭ জুলাই (শুক্রবার) সকাল সাড়ে ১১টায় এই অভিযান পরিচালিত হয়।

আদালত সূত্র জানায়, উপজেলার মনিয়ারি ইউনিয়নের গুলিয়া গ্রামের মোঃ আব্দুল ওহাবের ১৬ বছর বয়সী কনে মোছাঃ ছামিয়া আক্তারের বিয়ের আয়োজন চলছিল ভরতেঁতুলিয়া গ্রামে। গোপন সূত্রে বাল্যবিবাহের খবর পেয়ে দ্রুত সেখানে উপস্থিত হন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান।

অভিযানকালে বাল্যবিবাহের সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ এর সংশ্লিষ্ট ধারায় কনের পিতা মোঃ আব্দুল ওহাবকে ১৫,০০০/- (পনের হাজার) টাকা জরিমানা করা হয়। এছাড়া কনের প্রাপ্তবয়স হওয়ার আগে কোনোভাবেই বিয়ে দেবেন না মর্মে তার কাছ থেকে একটি লিখিত মুচলেকা নেওয়া হয়।

মোবাইল কোর্ট পরিচালনার সময় ইউএনও’র সাথে আরও উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ মোয়াজ্জেম হোসেন, সহকারী প্রশাসনিক কর্মকর্তা মো. আহসান হাবিব নাঈম এবং আত্রাই থানা পুলিশের একটি চৌকস দল।

আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মনিরুজ্জামান বলেন, বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি। এটি একটি মেয়ের শারীরিক ও মানসিক বিকাশের অন্তরায় এবং দেশের প্রচলিত আইনে শাস্তিযোগ্য অপরাধ। আমরা বাল্যবিবাহের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছি।

আত্রাই উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত করতে আমাদের এই ধরনের অভিযান ও তদারকি নিয়মিত অব্যাহত থাকবে। কোনোভাবেই অপ্রাপ্তবয়স্ক ছেলে-মেয়েদের বিয়ে দেওয়া যাবে না। সচেতন নাগরিক হিসেবে এ বিষয়ে সমাজের সবাইকে এগিয়ে আসার আহ্বান জানাই। প্রশাসনের এমন সাহসী ও তাৎক্ষণিক পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নওগাঁর আত্রাইয়ে ইউএনও’র হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ: কনের বাবার জরিমানা ও মুচলেকা

আপডেট সময় : ০৪:৩৯:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬