পবিত্র সিরাতুন্নবী (সা.) উপলক্ষ্যে পাবনায় র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত
- আপডেট সময় : ০১:৪৯:১৪ অপরাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ ৩৬৯ বার পড়া হয়েছে
পবিত্র সিরাতুন্নবী (সা.) উপলক্ষ্যে পাবনায় বর্ণাঢ্য র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।দিনটি পালনে শনিবার সকালে পাবনার সুজানগর উপজেলা পরিষদ থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এর আগে উপজেলা মডেল মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় সমাবেশ। এতে প্রধান অতিথির বক্তব্য দেন, জেলা প্রধান অতিথি পাবনা জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা জহুরুল ইসলাম, জেলা ছাত্রশিবিরের সাবেক সহ-সভাপতি খান এ হাবিব মোস্তফা, সুজানগর উপজেলা জামায়াতের আমির হেসাব উদ্দিন, পাবনা সদর উপজেলা জামায়াতের আমির আব্দুর রব সহ অনেকে।

বক্তারা বলেন, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবন আদর্শ পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়ন করতে হবে। বাংলাদেশে ইসলামি শাসন ব্যবস্থা চালু করতে হবে। তাহলে সমাজের সব অন্যায়, অবিচার বন্ধ করা সম্ভব হবে। স্বৈরাচার সরকারের পতনের পর এখন সকল ধর্ম ও মতের মানুষ তাদের কথা স্বাধীনভাবে বলতে পারবে। এখানে কাউকে বাধা দেয়া হবে না বলেও উল্লেখ করেন বক্তারা। এজন্য অন্তবর্তীকালীন সরকারের সহযোগিতা কামনা করেন তারা।













