পাবনায় র্যাবের অভিযানে ৪৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী রাসেল মোল্লা গ্রেফতার
- আপডেট সময় : ০২:২৪:১৬ অপরাহ্ন, শনিবার, ৩১ অগাস্ট ২০২৪ ২৮৬ বার পড়া হয়েছে
পাবনা সদরে অভিযান চালিয়ে ৪৫ পিস অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবাসহ ০১ জনকে গ্রেফতার করেছে র্যাব-১২, সিপিসি-২, পাবনার সদস্যরা ।
স্কোয়াড কমান্ডার এএসপি মোঃ মনোয়ার হোসেন চৌধুরী এর নেতৃত্বে শানিবার (৩১ আগষ্ট) ১৪.২৫ মিনিটে র্যাব-১২, সিপিসি-২, পাবনা কোম্পানির একটি চৌকষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ‘পাবনা জেলার সদর থানাধীন হামিদপুর মহলায় অভিযান পরিচালনা করে ৪৫ পিস অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবাসহ সদর থানাধীন হামিদপুর এলাকার রইচ মোল্লা এর ছেলে মাদক ব্যবসায়ী রাসেল মোল্লা (৩২) কে গ্রেফতার করে।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে নিজ জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয় করে আসছিল।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করত জব্দকৃত আলামতসহ তাকে পাবনা জেলার সদর থানায় হস্তান্তর করা হয়।
র্যাব-১২, সিপিসি-২, পাবনা কোম্পানি কমান্ডার মেজর এহতেশামুল হক খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।










