ঢাকা ০৭:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাংবাদিক আরবিএস পাভেল চাঁদাবাজ নাকি ষড়যন্ত্রের শিকার? পূর্ণাঙ্গ ঘটনায় উঠছে নানা প্রশ্ন বাংলাদেশ ইতালির সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয়- স্বরাষ্ট্রমন্ত্রী মাদক ও তামাকজাত দ্রব্যের বিস্তার রোধে সচেতনতা সৃষ্টির তাগিদ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর পাতি নেতায় অতিষ্ট জাতীয়তাবাদী কর্মী মাসুদ ও আমন সংরক্ষিত নারী আসনে দ্বিতীয়বার এমপি মনোনীত নেওয়াজ হালিমা আরলীকে অভিনন্দন প্রবাসীর নিকট থেকে চাঁদা না পেয়ে প্রাণনাশের হুমকি  ঢাকায় জেসিআই কার্নিভাল অনুষ্ঠিত পাবনায় সাংবাদিককে মেরে পুলিশে দেওয়ার হুমকি পাবনায় হাঁটের ইজারা ও আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ

পাবনা ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় রূপপুর প্রকল্পের শ্রমিক নিহত ১, আহত ২

ঈশ্বরদী প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৭:২০:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অগাস্ট ২০২৪ ৩১৭ বার পড়া হয়েছে

ঈশ্বরদীতে ড্রামট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী নিহত এবং দুইজন গুরুতর আহত হয়েছেন। নিহত ব্যক্তি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে কাজ করতেন।

মঙ্গলবার (২৭ আগস্ট) সকালে ঈশ্বরদী পোস্ট অফিস মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত সাইফুল ইসলাম (৪৪) নাটোরের লালপুর উপজেলার ভবানীপুর পশ্চিমপাড়া হাজিরহাট গ্রামের মকবুল হোসেনের ছেলে। আহতরা হলেন- লালপুর উপজেলার রামকান্তপু গ্রামের রাজন হোসেন (২২) এবং আসমাউল মোল্লা (৪৭)। প্রতিদিনের ন্যায় আজও তারা মোটরসাইকেলে রূপপুর প্রকল্পে কাজে যাচ্ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, লালপুরের দিক থেকে একটি মোটরসাইকেলে চড়ে তিনজন রূপপুর প্রকল্পের দিকে যাচ্ছিলেন। সকাল আনুমানিক সাড়ে ৭টার দিকে ঈশ্বরদী শহরের প্রধান সড়ক দিয়ে যাওয়ার সময় পোস্ট অফিস মোড়ে একটি দ্রুতগামী ড্রামট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক সাইফুল নিহত হন। গুরুতর আহত দুইজনকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয়। পরক্ষণেই তাদেরকে রাজশাহী মেডিকেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

ঈশ্বরদী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জুলহাস উদ্দিন বলেন, দুর্ঘটনার পরপরই খবর পেয়ে মরদেহ উদ্ধার এবং আহতদের চিকিৎসায় ঈশ্বরদী হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে সিনিয়র অফিসারের নির্দেশক্রমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পাবনা ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় রূপপুর প্রকল্পের শ্রমিক নিহত ১, আহত ২

আপডেট সময় : ০৭:২০:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অগাস্ট ২০২৪