ঢাকা ০২:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

পাবনা জেলা গোয়েন্দা শাখার অভিযানে ইয়াবা ও দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার, ২ জন গ্রেফতার

নিউজ ডেক্সঃ
  • আপডেট সময় : ০৬:২৯:৩৪ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬ ৯১ বার পড়া হয়েছে

Oplus_131072

পাবনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ অভিযানে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট এবং একাধিক দেশীয় ধারালো অস্ত্র উদ্ধারসহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামিরা হলেন: মোঃ রফিক মন্ডল @ টোকাই (৪০), পিতা: মোঃ আমিরুদ্দিন মন্ডল, সাং- রাজাপুর (তিনগাছা), ইউনিয়ন- দাপুনিয়া, ওয়ার্ড নং-০৮, থানা- পাবনা সদর, জেলা- পাবনা এবং মোঃ তানিমুল হাসান @ সোহাগ @ মাটি (৩৫), পিতা: ডাঃ মোঃ আব্দুস সালাম, সাং- দাপুনিয়া বাজার সংলগ্ন, থানা- পাবনা সদর, জেলা- পাবনা।

গত ২১ জুলাই ২০২৬ তারিখ সন্ধ্যায় পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ রাশিদুল ইসলাম-এর নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখার একটি দল গোপন সংবাদের ভিত্তিতে পাবনা সদর থানাধীন দাপুনিয়া বাজার সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে আসামিদের আটক করে তাদের দেহ ও বসতঘরে তল্লাশি চালিয়ে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট, ২টি তলোয়ার, ২টি ছুরি এবং ২টি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার অভিযোগে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় পাবনা সদর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। এছাড়া উদ্ধারকৃত দেশীয় ধারালো অস্ত্রের ঘটনায় The Arms Act, 1878 এর সংশ্লিষ্ট ধারায় পৃথক মামলা দায়েরের কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

পাবনা জেলা পুলিশ মাদক, অস্ত্র ও সকল ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের গোয়েন্দা অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পাবনা জেলা গোয়েন্দা শাখার অভিযানে ইয়াবা ও দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার, ২ জন গ্রেফতার

আপডেট সময় : ০৬:২৯:৩৪ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬