ঢাকা ০৪:০৮ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল ঈশ্বরদীতে সারের ডিলার বাতিলের দাবীতে সংবাদ সম্মেলন,তদন্তের দাবী ঈশ্বরদীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু কাঁঠালিয়ায় ১০ হাজার মিটার অবৈধ জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস দুর্গাপূজায় যশোর জেলা বিএনপির ২৫ সদস্যের পর্যবেক্ষণ কমিটি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে নির্বাহী প্রকৌশলীদের লটারির মাধ্যমে বদলি-পদায়ন করা হচ্ছে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের দামুড়হুদায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত দিনাজপুরের বীরগঞ্জে বসতবাড়ি উচ্ছেদ করে পুকুর খনন রাজশাহী মহানগর যুবদলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ তাজমিন হত্যা: কথিত প্রেমিক রাজুকে কুমিল্লা পুলিশের কাছে হস্তান্তর

ফ্রি চিকিৎসাসেবা রাষ্ট্রের সকল নাগরিকের মৌলিক অধিকার : অধ্যক্ষ হেলালী

সৈয়দ মোহাম্মদ কায়সার, চট্টগ্রাম প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:২৫:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫ ২৪৭ বার পড়া হয়েছে

চট্টগ্রাম-১০ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী, নগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী বলেছেন, “ফ্রি চিকিৎসাসেবা পাওয়া রাষ্ট্রের প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার। এটি সংবিধানেও নাগরিক কল্যাণের একটি প্রধান ভিত্তি হিসেবে উল্লেখ রয়েছে। কিন্তু দুঃখজনকভাবে আমাদের দেশ এখনো সেই সক্ষমতায় পৌঁছাতে পারেনি। জনস্বাস্থ্য ব্যবস্থার দুর্বলতা ও চিকিৎসা ব্যয়ের অযৌক্তিক চাপ সাধারণ মানুষকে বিপর্যস্ত করছে।”

তিনি আরও বলেন, “জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে মানুষের মৌলিক অধিকার বাস্তবায়নে সর্বাধিক গুরুত্ব দেবে। আমরা এমন একটি জনবান্ধব স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে চাই, যেখানে ধনী-গরিব নির্বিশেষে সবাই সমানভাবে চিকিৎসাসেবা পাবে। চিকিৎসা হবে সেবার মাধ্যমে, ব্যবসা নয়।”

১ নভেম্বর সকালে চৌধুরী নগর ব্রাইটসান হাইস্কুল প্রাঙ্গণে গরিব ও মেহনতি মানুষের জন্য আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনকালে অধ্যক্ষ হেলালী এ কথা বলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নগর জামায়াতের শুরা সদস্য ও পাঁচলাইশ থানা আমীর ইঞ্জিনিয়ার মাহবুবুল হাছান রুমী, জোন প্রধান ইমরান সিকদার, নুর নবী, ডা. ইমরুল, ডা. সফিক, ডা. শোয়েব, ডা. হুমায়ুন, ড. কুমকুম ধর, মিজানুর রহমানসহ চিকিৎসক ও স্বেচ্ছাসেবক দলের সদস্যরা।

ক্যাম্পে স্থানীয় দরিদ্র ও শ্রমজীবী মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা পরামর্শ, প্রাথমিক পরীক্ষা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়। বক্তারা বলেন, এমন উদ্যোগ সমাজে মানবিক মূল্যবোধ জাগিয়ে তুলতে সহায়ক ভূমিকা রাখবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ফ্রি চিকিৎসাসেবা রাষ্ট্রের সকল নাগরিকের মৌলিক অধিকার : অধ্যক্ষ হেলালী

আপডেট সময় : ০৯:২৫:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫