ঢাকা ০৭:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

বিআরডিবি’র পরিচালনা পর্ষদের ৫৪তম সভা অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি:
  • আপডেট সময় : ০১:৫৫:১১ অপরাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০২৪ ৫৪১ বার পড়া হয়েছে

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) পরিচালনা পর্ষদের ৫৪তম সভা (বোর্ড সভা) ২১ আগস্ট ২০২৪, বুধবার বেলা ১১:০০ টায় কাওরান বাজারস্থ বিআরডিবি’র সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। বিআরডিবি’র পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা এ. এফ. হাসান আরিফ সভায় সভাপতিত্ব করেন।  সভার শুরুতেই সম্প্রতি সংগঠিত বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহিদদের আত্মার মাগফেরাত কামনাসহ এক মিনিট নীরবতা পালন করা হয়। এছাড়াও ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত সকলের দ্রুত সুস্থতা কামনা করা হয়। সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা বিআরডিবি’র সার্বিক কার্যক্রমের প্রশংসা করেন। একই সাথে পল্লী উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে বিআরডিবি’র গবেষণা ও উন্নয়ন কার্যক্রম জোরদারকরণ এবং ভবিষ্যতে নতুন উদ্ভাবন কার্যক্রম গ্রহণ করার ও প্রত্যন্ত অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীকে বিআরডিবি’র সেবার আওতাভুক্ত করার নির্দেশনা প্রদান করেন। বিশেষ করে জিডিপিতে বিআরডিবি’র অবদান ১.৯৩% থেকে বৃদ্ধি করে ৩-৫% এ উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা এবং এ লক্ষ্যে জীবন-জীবিকা উন্নয়নে কার্যকর ও ফলাফলভিত্তিক প্রকল্প গ্রহণ করার বিষয়ে গুরুত্বরোপ করেন। সভায় এ. এফ হাসান আরিফ বলেন, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)’র মূল লক্ষ্য হলো দারিদ্র্য বিমোচন করা। দারিদ্র্য বিমোচনে এই প্রতিষ্ঠানে যা চর্চা হচ্ছে তা আরও ত্বরান্বিত করতে হবে। যেসব এনজিও বা অন্যান্য সংস্থা ক্ষুদ্র ঋণ প্রচেষ্টার সাথে জড়িত প্রয়োজনে তাদের সাথে সম্মিলিতভাবে কাজ করতে হবে।  তিনি আরও বলেন, বিআরডিবিকে বোর্ড থেকে অধিদপ্তরের পরিণত করার প্রস্তাবনা আছে। অধিদপ্তরে পরিণত হলে সুবিধা এবং অসুবিধা যাচাই বাছাই করতে হবে। বিআরডিবি’তে পেনশন প্রাপ্তিতে বিরম্বনাসহ যেসব সমস্যা বিদ্যমান আছে, তা এই প্রতিষ্ঠান থেকে দূর করার পথ খুঁজে বের করতে হবে।  উক্ত সভায় পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব জনাব মোসাম্মৎ শাহানারা খাতুন বিআরডিবি’র মহাপরিচালক আঃ গাফফার খানসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বিআরডিবি’র পরিচালনা পর্ষদের ৫৪তম সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০১:৫৫:১১ অপরাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০২৪