ঢাকা ০৯:০৯ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অপরাধের গ্রাফ বিগত যেকোন সময়ের চেয়ে নিম্নমুখী; আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী মোতায়েন রুটিন দায়িত্ব- স্বরাষ্ট্রমন্ত্রী পাটগ্রামে চারটি গ্রেফতারি পরোয়ানাভুক্ত পালাতক আসামি গ্রেফতার চান্দিনায় সন্ত্রাস বিরোধী আইনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫ নেতা-কর্মী গ্রেফতার গাইবান্ধায় মাদ্রাসার প্রধান শিক্ষককে ঘিরে অনৈতিক সম্পর্কের অভিযোগ, আপত্তিকর অবস্থায় আটকের দাবি; এলাকায় চাঞ্চল্য আদালতের নির্দেশ উপেক্ষা করে যশোরে মুক্তিযোদ্ধার জমি দখল ​কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শনে ডিসি, দিলেন একগুচ্ছ নির্দেশনা নবীনগরে বর্ণাঢ্য আয়োজনে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত, আধুনিক কৃষির প্রসারে নতুন দিগন্ত কাপাসিয়ায় ‘পার্টনার কংগ্রেস ২০২৬’ অনুষ্ঠিত: আধুনিক, পুষ্টিসমৃদ্ধ ও টেকসই কৃষির নতুন দিগন্ত হিমাগার ভাড়া কমানোর দাবীতে ঠাকুরগাঁওয়ে আলু চাষিদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান পাবনায় চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় কারিগরি শিক্ষার ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর সিঙ্গাপুর ও জুরিখ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২৩:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩ ২৮০ বার পড়া হয়েছে

এফএনএস

এ বছর বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহরের তালিকার শীর্ষে একসঙ্গে জায়গা করে নিয়েছে সিঙ্গাপুর ও সুইজারল্যান্ডের জুরিখ। এর পরের স্থানগুলো জেনেভা, নিউ ইয়র্ক ও হংকংয়ের। বিশ্বব্যাপী জীবনযাত্রার ব্যয়-সংকট এখনো শেষ হয়নি সতর্ক করে ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট (ইআইইউ) গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে। ইআইইউয়ের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় মুদ্রায় দুই শতাধিক পণ্য ও সেবার মূল্য বিবেচনায় বছরের হিসাবে এবার মূল্য বেড়েছে ৭.৪ শতাংশ। এ হার গত বছরের রেকর্ড ৮.১ শতাংশ বৃদ্ধি থেকে কিছুটা কম। তবে ২০১৭-২০২১ সালের মূল্যবৃদ্ধির প্রবণতার চেয়ে এখনো উল্লেখযোগ্যভাবে বেশি। সিঙ্গাপুর বিগত ১১ বছরে নবমবারের মতো র্যাংকিংয়ের শীর্ষে জায়গা করে নিয়েছে, বিভিন্ন বিভাগে উচ্চ মূল্যের স্তরের কারণে। গাড়ির সংখ্যার ওপর কঠোর সরকারি নিয়ন্ত্রণের কারণে সেখানে পরিবহন খরচ বিশ্বের সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। পোশাক, মুদি ও অ্যালকোহলের জন্যও সবচেয়ে ব্যয়বহুল শহর এটি। অন্যদিকে জুরিখের উত্থান সুইস ফ্রাঁর শক্তি, মুদি ও গৃহস্থালির পণ্য এবং বিনোদনের উচ্চ মূল্য প্রতিফলিত করেছে বলে ইআইইউ উল্লেখ করেছে। তালিকায় জেনেভা ও নিউ ইয়র্ক তৃতীয় স্থানে, হংকং পঞ্চম এবং লস অ্যাঞ্জেলেস ষষ্ঠ স্থানে রয়েছে। সূত্র : রয়টার্স

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর সিঙ্গাপুর ও জুরিখ

আপডেট সময় : ১০:২৩:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩